News Flash

  • Home
  • Uncategorized
  • নিখোঁজ কিশোরীকে ধর্ষণ, অজ্ঞান অবস্থায় জঙ্গলে উদ্ধার তিন দিন পর
Image

নিখোঁজ কিশোরীকে ধর্ষণ, অজ্ঞান অবস্থায় জঙ্গলে উদ্ধার তিন দিন পর

rape cartonনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৫ মার্চ৷৷ ফের এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানার অধীন উত্তর মহারানীপুর এলাকায়৷ জানা গিয়েছে, ঐ এলাকার এক কিশোরী তার বান্ধবীর সাথে তিন দিন আগে বিকালে বাড়ির কাছেই ঘুরাফেরা করছিল৷ সন্ধ্যা ঘনিয়ে আসতেই দুই বান্ধবী নিজ নিজ বাড়ির দিকে যায়৷ কিন্ত একজন বাড়িতে পৌঁছেনি৷ বাড়ির লোকজন এদিক ওদিক খোঁজ করে তার কোন হদিশ পায়নি৷ উদ্বিগ্ণ অভিভাবকরা মুঙ্গিয়াকামী থানায় গিয়ে বিষয়টি জানান এবং মেয়েটির নিখোঁজ হওয়া সংক্রান্ত নিখোঁজ ডায়রি করতে চান৷ কিন্তু পুলিশ তাদের অভিযোগ নথিভুক্ত করতে রাজী হয়নি বলে অভিযোগ৷ দুইতিন যাবৎ মেয়েটির কোন হদিশ নেই৷ অভিভাবকরা আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর করেও কোন সন্ধান পায়নি৷ মেয়েটির বাবা শনিবার দুপুরে বাড়ির পাশেই জঙ্গলে যান খোঁজ নিতে৷ সেখানে গিয়ে দেখতে পান মেয়েটি অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে৷ সঙ্গে সঙ্গেই তাকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ জ্ঞান ফিরলে মেয়েটি জানায় তাকে ধর্ষণ করা হয়েছে৷ ধর্ষকের নাম ধামও জানিয়েছে ঐ কিশোরী৷ এই ব্যাপারে মুঙ্গিয়াকামী থানায় ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে৷ অভিযুক্ত যুবকের নাম সন্তোষ দেববর্মা৷ বাড়ি নবোজয় পাড়াতে৷ এদিকে মুঙ্গিয়াকামী থানার পুলিশ মামলা নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য তল্লাসী চালিয়েছে৷ ওসি অজয় দেববর্মা জানিয়েছেন অভিযুক্ত যুবক পালিয়ে গা ঢাকা দিয়েছে৷ তাকে খুব শীঘ্রই গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top