News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যাক্তিগত কাজে ২ বন্দীকে নিয়োগ করে বিতর্কে কমলপুর জেলের জেলার
Image

ব্যাক্তিগত কাজে ২ বন্দীকে নিয়োগ করে বিতর্কে কমলপুর জেলের জেলার

Golden Tripura Wideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ নিজের ব্যক্তিগত ধান ভাঙ্গানোর কাজে দুজন সশ্রম কারাদন্ডে দন্ডিত বন্দীকে নিরাপত্তা বেষ্টনির বাইরে পাঠানোয় আইনী বিপাকে পড়েছেন কমলপুর সাব জেলার জেলার৷ তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে৷
ধলাই জেলার কমলপুরের সাব জেইলার সঞ্জিব দেববর্মার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ উঠেছিল৷ শুক্রবার সাব জেইলারের বিরুদ্ধে অভিযোগ হাতে নাতে প্রমাণিত হয়েছে৷ এযাত্রায় চাকুরি থেকে বরখাস্তও হতে পারেন সাবজেইলার৷ কমলপুরের সাব জেইলার সঞ্জিব দেববর্মাশুক্রবার সকালে নিজের কারাদন্ড প্রাপ্ত দুই কয়েদি সঞ্জীব দেবনাথ ও নৃপেন্দ্র দেবনাথকে সাবজেইল থেকে প্রায় এককিলোমিটার দূরে একটি ধান ভাঙ্গানোর মিলে সাধারণ পোশাকে পাঠান ধান ভাঙানোর জন্য৷ এখবর পেয়ে কমলপুরের এসডিএম শুভাশিষ দাস ফুলছড়ি বাজারে ধানভাঙানোর মিলটিতে যান৷ সেখানে গিয়ে ঘটনার সত্যতাও পান৷ সাধারণ পোশাকধারী দুই কয়েদি তাদের নামধাম এসডিএমকে জানায়৷ সাব জেইলার তাদেরকে ধান ভাঙানোর জন্য পাঠিয়েছেন বলেও তারা স্পষ্টবাবে জানায়৷ সঙ্গে সঙ্গে তাদেরকে এসডিএম নিজে গাড়ি করে কমলপুর সাব জেইলে নিয়ে আসেন৷ সাব জেইলার সঞ্জিব দেববর্মার কাছে এসডিএম জানতে চান কিভাবে তাদেরকে পাঠানো হল৷ এসডিএম জানান, ব্যক্তিগত কাজে কয়েদিদের ব্যবহার করা সঠিক নয়৷ এব্যাপারে তিনি আইজি প্রিজনের সঙ্গেও কথা বলেন৷ সাব জেইলারের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে৷ কমলপুর সাব জেইলারের বিরুদ্ধে আরো অনেক অভিযোগ রয়েছে৷ এসব বিষয়ে জানতে চাওয়া হলে সাব জেইলার মন্তব্য করেন মিডিয়া নাকি এসব বিষয় নিয়ে বাড়াবাড়ি করছে৷ অথচ এসডিএম নিজেও বলেছেন, নিরাপত্তা বেষ্টনির বাইরে কয়েদিদের পাঠানো গুরুতর অপরাধ৷ এসব ঘটনার সুষ্ঠ তদন্তক্রমে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top