News Flash

  • Home
  • Uncategorized
  • উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে টুকাটুকির দায়ে বহিসৃকত এক ছাত্র
Image

উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে টুকাটুকির দায়ে বহিসৃকত এক ছাত্র

HS Examনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মার্চ৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৬ সালের উচ্চমাধ্যমিক, মাদ্রাসা ফাজিল আর্টস মাদ্রাসা ফাজিল থিয়োলজি পরীক্ষার প্রথম দিনে আজ ছিল ২য় ভাষা বিষয়ের পরীক্ষা৷ রাজ্যের মোট ৫৫টি উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের মধ্যে কয়েকটি পরীক্ষাকেন্দ্রের সঙ্গে যোগযোগ করা সম্ভব হয়েছে, তদাতে জানা যায় সেইসব পরীক্ষাকেন্দ্রের অবস্থা শান্তিপূর্ণ ছিল৷ আজকের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য মোহনপুর পরীক্ষাকেন্দ্রের একজন ছাত্রকে বহিষ্কার করা হয়েছে৷ অবশ্য সহ পরীক্ষাকেন্দ্রের সব তথ্য এই সংবাদ প্রেরণ পর্যন্ত পাওয়া যায় নি৷ আজকের পরীক্ষায় পর্ষদের সভাপতি উমাকান্ত একাডেমী ও মহারানী তুলসীপতী বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রগুলি পরিদর্শন করেন৷ মধ্যশিক্ষা পর্ষদ থেকে প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে৷ বুধবার থেকে শুরু হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিকের পরীক্ষা৷ ইংরেজি পরীক্ষা দিয়ে শুরু হল এবারের পরীক্ষা৷ গোমতী জেলাতেও তিনটি সেন্টারে মোট পরীক্ষার্থী রয়েছে ২ হাজার ৫৩৪ জন৷ কেবিআই সেন্টারের অধীনে পরীক্ষার্থী দিচ্ছে ১ হ াজার ৫৯৮ জন, কাকড়াবন সেন্টারে পরীক্ষা দিচ্ছে ৩৬১ জন এবং অমরপুর সেন্টারের অধীনে দিচ্ছে ৫৭৫ জন৷ তার মধ্যে রেগুলার রয়েছে ২ হাজার ৩৬ জন, কনটিনিউ রয়েচে ৩০৩ জন, এক্সটার্নাল রয়েছে ১২৬ জন, স্পেসাল রয়েছে ৪৫ জন, সিঙ্গেল দিচ্ছে ২৩ জন, এবং উদয়পুরের সংশোধনাগার থেকে এবছর পরীক্ষা দিচ্চেন একজন সাজাপ্রাপ্ত আসামী৷ গোমতী জেলার শিক্ষা উপধিকর্তার কাছ থেকে এক সাক্ষাৎকারে জানা যায়, সংশোধনাগার থেকে যে পরীক্ষা দিচ্ছেন তার নাম মরণ পাল৷ তার বাড়ি দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমায়৷ ত্রিপুরা সুন্দরী উচচতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অশোক দেবের তত্ত্বাবধানে মরণ এবছর পরীক্ষা দিচ্ছেন৷ জানা যায়, মরণ এবছর টেস্টে ভাল ফল করেছে৷ তবে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথমদিনের পরীক্ষা নির্বিঘ্নে শেষ হয়েছে৷
মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাদ্রাসা উচ্চ মাধ্যমিক তথা পরীক্ষায় এবছর সোনামুড়া থেকে পরীক্ষায় বসল মোট ৬ জন পরীক্ষার্থী৷ তারা সকলেই সোনামুড়ার দাওধারানি ছিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার ছাত্র গোটা রাজ্যে এবছর মোট ফাজিল পরীক্ষার্থীর সংখ্যা ২৫ জন৷ ধর্মনগর কুর্তি হাইসুকল মাদ্রাসা থেকে ১২ জন ও কৈলাসহর টিলাবাজার হাইসুকল মাদ্রাসা থেকে ৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসে৷ প্রথম দিনের ইংরেজি বিষয়ের পরীক্ষার প্রশ্ণপত্রে সন্তোষ ব্যক্ত করে সোনামুড়ার পরীক্ষার্থীরা৷ রাজ্যে পৃথক মাদ্রাসা বোর্ড গঠন ও মাদ্রাসা কলেজ স্থাপনের দাবিও উঠেছে এই পরীক্ষার্থীদের মধ্য থেকে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top