News Flash

  • Home
  • Uncategorized
  • ডুকলিতে জোড়া খুনের তদন্তে পুলিশের ভূমিকা নিরাশাজনক
Image

ডুকলিতে জোড়া খুনের তদন্তে পুলিশের ভূমিকা নিরাশাজনক

TRIPURA POLICEনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ পূর্ব ডুকলিতে গৌরী চক্রবর্তী ও তার ছেলেকে হত্যার ঘটনায় জড়িত গোপাল সরকারকে এখনো আটক করতে পারেনি পুলিশ৷ সে বাংলাদেশে গা ঢাকা দিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ এই হত্যাকান্ডে জড়িত দুজনকে আটক করেছে পুলিশ৷  তারা হল রুপম দাস ও প্রসেনজিৎ দাস৷ রূপম দাসকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ বেশ কিছু তথ্য উদ্ধার করতে সক্ষম হয়েছে৷ দুজনই বর্তমানে জেল হাজতে রয়েছে৷ কিন্তু ঘটনার ২৩ দিন অতিক্রান্ত হওয়ার পরও পুলিশ এই মামলার তদন্তে এর চেয়ে বেশি কোন অগ্রগতি ঘটাতে পারেনি৷ ফলে সাধারণ ম ানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে৷ পূর্ব ডুকলিতে গত ৮ ফেব্রুয়ারি রাতে গৌরী চক্রবর্তী ও তার পুত্রকে নৃশংসভাবে হত্যা করে আততায়ীরা৷ হত্যাকান্ডের পর ঘর থেকে কয়েন ভর্তি একটি কলসি নিয়ে গিয়েছিল খুনীরা৷ সেটিও রূপম দাসের স্বীকারোক্তি মূলে পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ৷ এই হত্যাকান্ডে জড়িত গোপাল সরকারকে অবিলম্বে গ্রেপ্তার এবং অভিযুক্তদের কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসী দাবি জানিয়েছেন৷ উল্লেখ্য, রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় একের পর এক হত্যাকান্ড সংগঠিত হচ্ছে৷ পুলিশ এসব ক্ষেত্রে ঘটনার তদন্ত করলেও তেমন কোন সাফল্য পাচ্ছে না৷ ফলে পুলিশের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ণ দেখা দিয়েছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top