News Flash

  • Home
  • Uncategorized
  • বিভিন্ন ভিলেজে নির্বাচনোত্তর সন্ত্রাস জারি, কাঠগড়ায় সিপিএম
Image

বিভিন্ন ভিলেজে নির্বাচনোত্তর সন্ত্রাস জারি, কাঠগড়ায় সিপিএম

CPIMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ফেব্রুয়ারি৷৷ রাজ্যে নির্বাচনোত্তর সন্ত্রাস অব্যাহত রয়েছে৷ রাজ্যের বিভিন্নস্থানে শাসক দলের ক্যাডার বাহিনী আইপিএফটি সমর্থকদের উপর হামলা হুজ্জতি অব্যাহত রেখেছে৷ বাড়িঘরে হামলা এবং অগ্ণিসংযোগের ঘটনাও ঘটেছে৷ এসব ঘটনা উপর্যুপরি বৃদ্ধি পেলেও পুলিশ কঠোর কোন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ৷ রাজনৈতিক হিংসাশ্রয়ী ঘটনা অবিলম্বে বন্ধ করা না হলে বিরোধীরা বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হঁুশিয়ারি দেওয়া হয়েছে৷
হেজামারার সেনাপতি পাড়ায় সিপিএমের ক্যাডার বাহিনী আইপিএফটি সমর্থক লক্ষ্মীকান্ত দেববর্মার বাড়িতে ইট পাটকেল ছঁুড়ে পরিবারের লোকজনদের প্রাণনাশের হুমকি দিয়েছে৷ আইপিএফটি সমর্থকদের এলাকা ছাড়া করা হবে বলে হুমকি দিয়েছে ক্যাডার বাহিনী৷ জানা যায়, সিপিআইএমের ভিলেজ কমিটি নির্বাচনে জয়ী হবার পর বিজয় মিছিলের নামে এসব হামলা হুজ্জতি সংগঠিত করা হচেছ৷সেনাপতি পাড়ার লক্ষ্মীকান্ত দেববর্মার বাড়িতে ঢুকে সিপিএম সমর্থকরা প্রথএম বাজি ফাটায়৷ এরপর ইট দিয়ে টিনের ছাউনিতে ঢিল ছঁুড়তে থাকে৷ তাতে বেশ কিছু টিন নষ্ট হয়ে গেছে৷ উদ্ভুত পরিস্থিতিতে উত্তেজনা চরম আকার ধারণ করেছে৷ এব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ অভিযুক্তদের গ্রেপ্তারের কোন সংবাদ নেই৷ হেজামারা ব্লক এলাকারই বাবুর বন্ধ এডিসি ভিলেজের চার নং ওয়ার্ডে এক সিপিএম সমর্থকের বাড়িতেও অগ্ণিসংযোগ করার খবর মিলেছে৷ গতকাল রাতে এই অগ্ণিসংযোগের ঘটনা ঘটেছে৷ বিশ্রামগঞ্জের প্রমোদ নগর এলাকায় এক আইপিএফটি সমর্থক আক্রান্ত হয়েছেন৷ তার নাম রবিচরণ দেববর্মা৷ জানা যায়, হীরাছড়া গাঁওসভাটি আইপিএফটি দখল করেছে৷ এরই সুবাদে গতকাল আইপিএফটি বিজয় মিছিল সংগঠিত করে৷ বিজয় মিছিলে সামিল হওয়ায় শাসক দলের ক্যাডার বাহিনী রবিচরণ দেববর্মাকে আটক করে মারধর করে বলে অভিযোগ৷ এব্যাপারে বিশ্রামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই৷ উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন স্থানে এধরনের নির্বাচনোত্তর সন্ত্রাসের আরো খবর মিলেছে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top