News Flash

  • Home
  • Uncategorized
  • রাতের দিল্লিতে গাড়িতে তুলে মহিলাকে গণধর্ষণ, দুষ্কৃতীদের খেঁাজে পুলিশ
Image

রাতের দিল্লিতে গাড়িতে তুলে মহিলাকে গণধর্ষণ, দুষ্কৃতীদের খেঁাজে পুলিশ

নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): রাতের রাজধানীতে আবারও চলন্ত গাড়িতে গণধর্ষণ| এবার ঘটনাস্থল পূর্ব দিল্লির আনন্দ বিহার এলাকা| শুক্রবার রাতের ঘটনা| পুলিশ জানিয়েছে, একটু নির্জন পথে মহিলাকে হাঁটতে দেখেই তাঁর সামনে গাড়ি দাঁড় করিয়ে দেয় ধর্ষকরা| গাড়ি থেকে নেমে গিয়ে এক জন টেনেহিচঁড়ে গাড়িতে তোলে মহিলাকে| তার পর চলন্ত গাড়িতে চার জন মিলে ওই মহিলাকে গণধর্ষণ করে|
নির্যাতিতা মহিলা পুলিশকে জানিয়েছেন, রাতের খাবার কেনার জন্য আনন্দ বিহার এলাকার একটি শপিং মলের কাছে রেস্তোরঁায় যাচ্ছিলেন তিনি| রাত ১০টা নাগাদ হঠাত্ই একটি গাড়ি এসে থামে তাঁর সামনে| আচমকা গাড়ি থামতে দেখেই তিনি বিপদ আঁচ করেন| দ্রুত পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন| কিন্তু এক জন গাড়ি থেকে নেমে এসে টেনেহিঁচড়ে তাঁকে গাড়িতে তোলে| তার পর গাড়ি চলতে শুরু করে| গাড়ির চার আরোহী পর পর তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগকারিণী পুলিশকে জানিয়েছেন| তাঁর অভিযোগ, বাধা দেওয়ার চেষ্টা করায় তাঁকে মারধর করা হয়| চার আরোহী মিলে ধর্ষণের পর মধু বিহার এলাকার একটি নির্জন মোড়ে গাড়ি থেকে তাঁকে ফেলে দেওয়া হয়|
পুলিশ জানিয়েছে, যে গাড়িতে গণধর্ষণ হয়েছে বলে অভিযোগ সেটিকে চিহ্নিত করা গিয়েছে| এক অভিযুক্তের হদিশও মিলেছে| তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top