News Flash

  • Home
  • Uncategorized
  • টিউশন থেকে বাড়ি ফেরার পথে নাবালিকা ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ
Image

টিউশন থেকে বাড়ি ফেরার পথে নাবালিকা ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ

rape cartonনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি৷৷ যতনবাড়িতে প্রাইভেট শিক্ষকের বাড়ি থেকে ফেরার পথে দশম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করেছে এক যুবক৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এব্যাপারে নতুনবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে৷
অমরপুরের যতনবাড়িতে প্রাইভেট শিক্ষকের বাড়ি থেকে ফেরার পথে যতনবাড়ি মোটরস্ট্যান্ডের কাছ থেকে দশম শ্রেণীর এক ছাত্রীকে তুলে নিয়ে উপজাতি ছাত্রী আবাসের পেছনে ধর্ষণ করেছে এক বখাটে যুবক৷ তার নাম সুশান্ত বণিক৷ ধর্ষণ শেষে ঘটনাটি কাউকে না জানানোর নির্দেশ দেয়৷ ঘটনাটি জানালে প্রাণনাশ করা হবে বলেও হুমকি দেয়৷ এব্যাপারে নতুনবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়৷ পুলিশ অভিযুক্তকে আটক করেছে৷ ঘটনার খবর পেয়ে এসডিপিও অনিবার্ণ দাস ও গোমতী জেলা পুলিশ সুপার আর সররস্বতী নতুন ব াজারে যান৷ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top