News Flash

  • Home
  • Uncategorized
  • জেএনইউ-কাণ্ডের পর ভীত কাশ্মীরের ছাত্ররা, কাশ্মীরি ছাত্রকে গ্রেফতার না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের
Image

জেএনইউ-কাণ্ডের পর ভীত কাশ্মীরের ছাত্ররা, কাশ্মীরি ছাত্রকে গ্রেফতার না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের

HOME MINISTRYনয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : জেএনইউ-কাণ্ডের পর ভয়ে হস্টেল ছাড়ছেন কাশ্মীরের ছাত্ররা| অনেকেই অন্য হস্টেল খুঁজছেন কিংবা দিল্লিতে বন্ধুর বাড়িতে থাকা শুরু করেছেন| দেশদ্রোহিতা ইসু্যর মধ্যে অনেকেই নিজেদের কাশ্মীরি পরিচয় নিয়ে ভীত|
কাশ্মীরের অনন্তনাগ থেকে আসা এক ছাত্র জানিয়েছেন, গত ৯ ফেব্রুয়ারির ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই| তিনি কোনও আন্দোলনেও অংশগ্রহণ করেননি| কিন্তু আতঙ্কে নিদ্রাহীন রাত কাটাতে হচ্ছে তাঁকে| আর এক ছাত্র জানিয়েছেন, তিনি ভয়ে ওই ঘটনার পর থেক আর ক্যাম্পাসেই ঢোকেননি| তাঁদের ধারণা সব কাশ্মীরি ছাত্রকে কড়া নজরদারিতে রাখা হচ্ছে| যদিও স্বরাষ্ট্রমন্ত্রকের কড়া নির্দেশ রয়েছে, যেন কোনও কাশ্মীরি ছাত্রকে গ্রেফতার করা না হয়| এখনও পর্যন্ত কোনও কাশ্মীরি ছাত্রকে গ্রেফতার করাও হয়নি|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top