News Flash

  • Home
  • Uncategorized
  • আগামী মাসেই ফের ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী মুখোমুখি হতে পারেন
Image

আগামী মাসেই ফের ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী মুখোমুখি হতে পারেন

indopakনয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : আগামী মাসেই ফের ভারত ও পাকিস্তানের দুই প্রধানমন্ত্রী মুখোমুখি হতে পারেন| সূত্রের খবর, ওয়াশিংটনে নিউক্লিয়ার সামিটে বারাক ওবামার আমন্ত্রণে যাওয়ার কথা দুই প্রধানমন্ত্রীর| আগামী ৩১ মার্চ ও ১ এপ্রিল ওবামার আমন্ত্রণে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন নরেন্দ্র মোদী ও নওয়াজ শরিফ|
পাঠানকোট হামলা ও ডেভিড হেডলির বিস্ফোরক তথ্য প্রকাশের পর এই প্রথম মুখোমুখি হবেন দুই প্রধানমন্ত্রী| এর আগে ২০১৫-র ডিসেম্বরের আচমকা পাকিস্তানে গিয়ে শরিফের সঙ্গে দেখা করেন মোদী| লাহোরে নওয়াজ শরিফের বাড়িতে প্রায় ঘণ্টা দেড়েকের বৈঠকও হয় দুজনের| আর ২০১৬-র শুরুতেই পাঠানকোট এয়ারবেসে হামলা চালায় পাক জঙ্গিরা| পাঠানকোট হামলায় শুক্রবারই এফআইআর দায়ের হল পাকিস্তানে|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top