News Flash

  • Home
  • Uncategorized
  • জাঠ সংরক্ষণ ইসু্যতে ফের উত্তপ্ত হরিয়ানা, পুলিশের গুলিতে মৃত ১
Image

জাঠ সংরক্ষণ ইসু্যতে ফের উত্তপ্ত হরিয়ানা, পুলিশের গুলিতে মৃত ১

haryana mapচন্ডীগড়, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : জাঠ সংরক্ষণ ইসু্যতে ফের উত্তপ্ত হরিয়ানা| পুলিশের গুলিতে মৃতু্য হল ১ জনের| গুরুতর জখম হয়েছেন কমপক্ষে ১০ জন| পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে|
গত কয়েকদিন ধরেই বিভিন্ন ক্ষেত্রে জাঠ সম্প্রদায়ের আসন সংরক্ষণের দাবিতে উত্তপ্ত ছিল হরিয়ানা| শুক্রবার রোহতক জেলায় হরিয়ানার মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অভিমনু্যর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান এবং বাড়ির গেটে আগুন ধরিয়ে দেন জাঠ সম্প্রদায়ভুক্ত মানুষেরা| এদিন প্রায় পঁাচ হাজার যুবক আন্দোলনে নামে| পুলিশ এঁদের হটাতে গেলে জাঠ যুবকেরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে| তারা আইজিপি-র গেটেও আগুন ধরিয়ে দেয় এবং দিল্লি-আম্বালা রেলপথ অবরোধ করে| এরপর বিক্ষোভকারীদের ঠেকাতে পুলিশ লাঠিচার্জ করে এবং ট্রিয়ার গ্যাস ছোঁড়ে| শূন্যে গুলিও চালায়| সেই গুলিতে ১ বিক্ষোভকারীর মৃতু্য হয় এবং পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ১০ জন গুরুতর জখম হন| এই ঘটনার পর বিক্ষোভকারীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন| তারপর পরিস্থিতি সামাল দিতে ২৪ কোম্পানি আধা সামরিক বাহিনী এবং ২ কোম্পানি বিএসএফ নামানো হয়|
অন্যদিকে, সমস্যা সমাধানের পথ খুঁজতে তড়িঘড়ি বৈঠকে বসেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার| কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং হরিয়ানার মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথাও বলেন|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top