বর্ধমান, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্তদের ধরতে পুরস্কার ঘোষণা করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)| কারও মাথার দাম ১০ লাখ টাকা| কারও বা ৫ লাখ কিংবা ২ লাখ টাকা| খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে ফেরার নয় অভিযুক্তকে ধরতে এমনই নয়া উদ্যোগ নিল এনআইএ| বর্ধমান স্টেশন চত্বরে অভিযুক্তদের ছবি সহ পোস্টার দেওয়া হয়েছে| পোস্টারে লেখা রয়েছে, `অভিযুক্তদের ধরতে এনআইএ-কে সাহায্য করুন|’বৃহস্পতিবার ওই পোস্টারগুলি দেখতে সকাল থেকেই ভিড় জমেছে| কেউ কেউ আবার ওই পোস্টারের ছবি মোবাইল বন্দিও করেন| যে নয় অভিযুক্তের নামে পোস্টার দেওয়া হয়েছে তারা হল, কাউজার ওরফে অনীশ, মৌলানা ইউসুফ শেখ, তলহা শেখ, সালাউদ্দিন সেলেহিন, আবুল কালাম, নাসিরুল্লাহ, কাদের কাজি, বুরহান শেখ এবং মুস্তাফিজুর রহমান| ওই অভিযুক্তদের বিবরণ, বাসস্থান সবকিছু লেখা রয়েছে পোস্টারে| অভিযুক্তদের সম্পর্কে খোঁজখবর দেওয়ার জন্য ফোন নম্বরও দেওয়া হয়েছে| একই সঙ্গে জানানো হয়েছে, তথ্য সরবরাহকারীর পরিচয় গোপন রাখা হবে| উল্লেখ্য, এর আগেও গত জুন মাসে খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে অভিযুক্ত ১০ জঙ্গির নামে পুরস্কার ঘোষণা করে পোস্টার দিয়েছিল এনআইএ|
খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে অভিযুক্তদের ধরতে সাহায্য করুন, পুরস্কার ঘোষণা করে নয়া উদ্যোগ এনআইএ-র
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















