News Flash

  • Home
  • Uncategorized
  • খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে অভিযুক্তদের ধরতে সাহায্য করুন, পুরস্কার ঘোষণা করে নয়া উদ্যোগ এনআইএ-র
Image

খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে অভিযুক্তদের ধরতে সাহায্য করুন, পুরস্কার ঘোষণা করে নয়া উদ্যোগ এনআইএ-র

NIAবর্ধমান, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্তদের ধরতে পুরস্কার ঘোষণা করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)| কারও মাথার দাম ১০ লাখ টাকা| কারও বা ৫ লাখ কিংবা ২ লাখ টাকা| খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে ফেরার নয় অভিযুক্তকে ধরতে এমনই নয়া উদ্যোগ নিল এনআইএ| বর্ধমান স্টেশন চত্বরে অভিযুক্তদের ছবি সহ পোস্টার দেওয়া হয়েছে| পোস্টারে লেখা রয়েছে, `অভিযুক্তদের ধরতে এনআইএ-কে সাহায্য করুন|’বৃহস্পতিবার ওই পোস্টারগুলি দেখতে সকাল থেকেই ভিড় জমেছে| কেউ কেউ আবার ওই পোস্টারের ছবি মোবাইল বন্দিও করেন| যে নয় অভিযুক্তের নামে পোস্টার দেওয়া হয়েছে তারা হল, কাউজার ওরফে অনীশ, মৌলানা ইউসুফ শেখ, তলহা শেখ, সালাউদ্দিন সেলেহিন, আবুল কালাম, নাসিরুল্লাহ, কাদের কাজি, বুরহান শেখ এবং মুস্তাফিজুর রহমান| ওই অভিযুক্তদের বিবরণ, বাসস্থান সবকিছু লেখা রয়েছে পোস্টারে| অভিযুক্তদের সম্পর্কে খোঁজখবর দেওয়ার জন্য ফোন নম্বরও দেওয়া হয়েছে| একই সঙ্গে জানানো হয়েছে, তথ্য সরবরাহকারীর পরিচয় গোপন রাখা হবে| উল্লেখ্য, এর আগেও গত জুন মাসে খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে অভিযুক্ত ১০ জঙ্গির নামে পুরস্কার ঘোষণা করে পোস্টার দিয়েছিল এনআইএ|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top