News Flash

  • Home
  • Uncategorized
  • সিরিয়া নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে
Image

সিরিয়া নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে

দামাস্কাস, ১৪ ফেব্রয়ারি (হি.স.) : দায়েশ নিধনের নামে সিরিয়ায় ফের শক্তিশালী বোমারু বিমান পাঠাচ্ছে সৌদি আরব| এমনই অভিযোগ তুলল সিরিয়া| যদিও সৌদি আরব কতগুলো বিমান পাঠাচ্ছে তা এখনও জানা সম্ভব হয়নি| \ানা গিয়েছে, সিরিয়ায় সম্ভাব্য স্থল অভিযানকে সামনে রেখে সৌদি আরব জঙ্গি বিমান পাঠাচ্ছে| তবে প্রয়োজন হলে তুরস্ক সৌদি আরবের সঙ্গে মিলে সিরিয়ায় স্থল অভিযান শুরু করতে পারে| মনে করা হচ্ছে, এমনটা হলে পরিস্থিতি আরও জটিল আকার নিতে পারে| ধবংস হতে পারে সিরিয়ার বেশ কয়েকটি এলাকা| বড় ধরনের যুদ্ধ শুরু হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে| কেননা রাশিয়া আগেই বলেছে, সৌদি আরব সেনা পাঠালে সেটা হবে বড় ভুল| সৌদির বিরুদ্ধে পালটা যুদ্ধ ঘোষণা করবে রাশিয়া| সিরিয়াও জানিয়েছে, বিনা অনুমতিতে সৌদি সেনা পাঠানো হলে তাদেরকে কফিনে করে ফেরত পাঠানো হবে| গত কয়েক মাস ধরে তুরস্কের সঙ্গে রাশিয়ার সম্পর্কে ব্যাপক টানাপড়েন চলছে| ফলে, সিরিয়া নিয়ে পরোক্ষভাবে রাশিয়া ও আমেরিকার মধ্যে ফের দ্বন্দ্বের সম্ভবনারও ইঙ্গিত পেতে শুরু করেছেন আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকরা|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top