News Flash

  • Home
  • Uncategorized
  • মনমোহন সিং প্রধানমন্ত্রী হতেই তিনি সব সংস্কার বন্ধ করে দেন, মন্তব্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীর
Image

মনমোহন সিং প্রধানমন্ত্রী হতেই তিনি সব সংস্কার বন্ধ করে দেন, মন্তব্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি, (হি.স.) : অর্থমন্ত্রী হিসেবে যে উন্নয়ন করেছিলেন মনমোহন সিং, প্রধানমন্ত্রী হতেই তিনি সব সংস্কার বন্ধ করে দেন বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি|
মেক ইন্ডিয়া উইকের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েই একথা বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে মনমোহন সিং-র বক্তব্যের জবাবে শনিবারই মুখ খোলেন অরুণ জেটলি| ব্লগে তিনি লেখেন, পলিসি প্যারালিসিস থেকে বেরিয়ে এসে ভারত ক্রমশ বিশ্বের দরবারে গুরুত্বপূর্ণ জায়গা করে নিচ্ছে| ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়নের কথাও উল্লেখ করেন তিনি|
জেটলি আরও বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী খুবই কম কথা বলতেন| তাঁরা দলতন্ত্র থেকে বেরিয়ে কথা বলবেন এমনটাই আশা করা হত| জেটলির আরও দাবি, অর্থনীতিবিদ ড. মনমোহন সিং-এর উচিত তাঁর দলকে শেখানো যে দলতন্ত্রের বাইরে বেরিয়ে কিভাবে কথা বলতে হয়|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top