News Flash

Image

আজ অমরপুরে উপনির্বাচন

Election Tripuraনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারি৷৷ রাত পোহালেই ৪২ অমরপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন৷ তাই শুক্রবার সকাল ১০টা হইতে নির্বাচনের কাজে নিযুক্ত ভোট কর্মীদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়৷ অমরপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে মোট ৫১টি বুথ কেন্দ্রের ইভিএমগুলি বন্টন করা হয়েছে৷ কড়া নিরাপত্তা বেস্টনির মধ্য দিয়ে ভোট কর্মীরা ইভিএমগুলি নিয়ে বুথমুখী হয়েছেন৷ ৫১টির মধ্যে একটি বুথ সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত করা হবে৷ মহকুমা পুলিশ আধিকারীক অনির্বান দাস জানান, স্পর্শকাতর ৮টি বুথে ৮ জন ও বাদবাকি বুথগুলিতে ৪ জন করে আধাসামরিক বাহিনীর জওয়ান মোতায়েন করা হবে৷ নির্বাচনের জন্য মোট ৫ কোম্পানী আধা সামরিক বাহিনী নিযুক্ত করা হয়েছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top