News Flash

  • Home
  • Uncategorized
  • ২৬/১১ হামলায় নিশানায় ছিল মুম্বই বিমানবন্দর ও সিদ্ধিবিনায়ক মন্দির, সাক্ষ্যে দাবি হেডলির
Image

২৬/১১ হামলায় নিশানায় ছিল মুম্বই বিমানবন্দর ও সিদ্ধিবিনায়ক মন্দির, সাক্ষ্যে দাবি হেডলির

DavidHeadleyমুম্বই, ১২ ফেব্রুয়ারি (হি.স.): মুম্বইয়ে ২৬/১১ হামলা নিয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে সন্ত্রাসী হামলার মূল চক্রী ডেভিড কোলম্যান হেডলি| শুক্রবার চতুর্থ দফার সাক্ষ্যদানে মুম্বই কোর্টে হেডলি জানাল, ২৬/১১ সন্ত্রাসী হামলায় মুম্বই বিমানবন্দর ও সিদ্ধিবিনায়ক মন্দিরেও হামলার পরিকল্পনা করা হয়েছিল| নজরে ছিল ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারও| হামলা চালাতে রেকির নির্দেশ দেওয়া হয়েছিল হেডলিকে| পাকিস্তানে বসেই মুম্বই হামলার পরিকল্পনা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছিল মেজর ইকবাল, সাজিদ মীর, রেহমান পাশা ও লাকভির সঙ্গে| তবে হামলার লক্ষ্য হিসাবে মুম্বই বিমানবন্দরকে পরে বাদ দেওয়া হয়| এজন্য মেজর ইকবাল অসন্তুষ্ট হয়েছিল বলেও জানিয়েছে ডেভিড কোলম্যান হেডলি| মুম্বইয়ের নগর দায়রা আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুক্রবার হেডলি জানিয়েছে, তিনিই লস্কর-ই-তৈবা ও আইএসআই-কে বলেন মুম্বই বিমানবন্দর, বায়ুসেনা ঘঁাটি ও সিদ্ধিবিনায়ক মন্দিরকে যাতে টার্গেট না করা হয়| কারণ সেখানে নিরাপত্তার ঘেরাটোপ অত্যধিক| এছাড়াও হেডলি জানিয়েছে, ২০০৮ সালে তিনি ট্রম্বেতে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের ভিডিওগ্রাফি করেন| ভিডিওগ্রাফিটি সাজিদ মীর ও মেজর ইকবালকে দিয়েছিলেন বলে দাবি করে হেডলি জানিয়েছেন, `আমি বার্ক-তেও গিয়েছি ও সেখানকার ভিডিওগ্রাফি করেছি| মেজর ইকবাল আমায় বলেছিলেন পরে কোনও একজনকের সেখানে চর হিসেবে নিয়োগ করতে, যে আইএসআই-এর সঙ্গে কাজ করতে রাজি থাকবে এবং সেখান থেকে তথ্য সরবরাহ করবে|’
সাক্ষ্যে হেডলি আরও জানিয়েছে, ভারতে ঢোকার জন্য প্রাথমিক পর্যায়ে গেটওয়ে অফ ইন্ডিয়া, ক্যাফে প্যারেড এবং ওরলিকে বেছে নেওয়া হয়েছিল| ঘুরে দেখাও হয় ওই জায়গাগুলি| শেষ পর্যন্ত অবশ্য ক্যাফে প্যারেডকেই বেছে নেওয়া হয়| যদিও গেটওয়ে অব ইন্ডিয়ার কাছে নেকা ভেড়াতেও চেয়েছিল লকভি| তবে ধরা পড়ে যাওয়ার সম্ভবনা থাকায় বাতিল করা হয় সেই পরিকল্পনা| বরং ছোট ছোট দলে ভাগ হয়ে হামলা চালানোর পরামর্শ দেয় স্বয়ং হেডলিই|
এদিনের সাক্ষ্যদান পর্বেও চাঞ্চল্যকর দাবি করেছে হেডলি| সে জানিয়েছে, হামলার ছক করা হয়েছিল শিবসেনা ভবনে| নিশানায় ছিলেন বাল ঠাকরেও| সাক্ষ্যদান পর্বে হেডলি আরও জানায় মুম্বই হামলার আগে নভেম্বরে শেষবার ভারতে এসেছিল সে| ওই বছরেই গোটা জুলাই মাসে ভারতে থেকে বিভিন্ন স্থান রেকি করে হেডলি| একাধিকবার পরীক্ষা করা হয় ল্যান্ডিং সাইট| এদিন সে আরও জানায়, সিদ্ধিবিনায়ক মন্দিরের সামনে থেকে কিনেছিল রিস্ট ব্যান্ড| নিজের জন্য ছাড়াও হামলাকারীদের জন্যও রিস্ট ব্যান্ড কিনেছিল সে| পাকিস্তানে ফিরে সাজিদ মীরকে সেগুলি দেখিয়েছিল বলেও এদিন দাবি করে হেডলি|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top