News Flash

  • Home
  • Uncategorized
  • সাধারণদের জন্য দুঃসংবাদ, স্বল্প সঞ্চয়ে সুদের হার আরও কমাতে চলেছে কেন্দ্র
Image

সাধারণদের জন্য দুঃসংবাদ, স্বল্প সঞ্চয়ে সুদের হার আরও কমাতে চলেছে কেন্দ্র

Govt of Indiaনয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি (হি.স.): সাধারণ মধ্যবিত্তদের জন্য দুঃসংবাদ| কারণ, স্বল্প সঞ্চয়ে সুদের হার আরও কমাতে চলেছে কেন্দ্রীয় সরকার| আর এখন যেমন ওই সুদের হার কতটা হবে, তা বছরে এক বার ঠিক করে রিজার্ভ ব্যাঙ্ক, এ বার আর তেমন ভাবে সুদের হার নির্ধারিত হবে না| তা বদলাবে চার মাস অন্তর| যার মানে, চার মাস পরে ওই সুদের হার আরও কমার সম্ভাবনাটা থেকেই যাচ্ছে! এর প্রভাব পড়বে ফিক্সড ডিপোজিটেও| তবে নতুন হার কী হবে, তা এখনও জানানো হয়নি|তবে কিছুটা সুখবর রয়েছে শিশু কন্যা ও প্রবীণ নাগরিকদের জন্য স্বল্প সঞ্চয়ের প্রকল্পগুলিতে| সুকন্যা ও সমৃদ্ধির মতো শিশু কন্যাদের জন্য সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার বদলাচ্ছে না| একই ভাবে, অন্তত এ যাত্রায় রেহাই পাচ্ছেন প্রবীণ নাগরিকরাও|
বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সচিব শক্তিকান্ত দাশ|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top