News Flash

  • Home
  • Uncategorized
  • ভাল পরিষেবা দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করতে মুখ্যমন্ত্রীর পরামর্শ সমবায় ব্যাঙ্ক কর্তৃপক্ষকে

ভাল পরিষেবা দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করতে মুখ্যমন্ত্রীর পরামর্শ সমবায় ব্যাঙ্ক কর্তৃপক্ষকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারি৷৷ এখন প্রতিযোগিতার বাজার৷ এই বাজারে মাথা উঁচু করে টিকে থাকতে গেলে ভাল পরিষেবা দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করতে হবে৷ পদস্থ আধিকারিক থেকে শুরু করে একেবারে নীচু স্তর পর্যন্ত সবাইকে তাদের ব্যবহার, আচরণের উপর বিশেষভাবে জোর দিতে হবে— আজ সকালে পোস্ট অফিস চৌমুহনীতে ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কের  নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন করে মুখ্যমন্ত্রী মানিক সরকার একথা বলেন৷ তিনি বলেন, DSC_9991একটা সময় ব্যাঙ্কগুলি শুধু নগরকেন্দ্রিক বা আগরতলা ভিত্তিক ছিল৷ এখন সারা রাজ্যেই বিভিন্ন ব্যাঙ্কের শাখা প্রসারিত হচ্ছে৷ কারণ রাজ্যের মানুষের আয় বাড়ছে৷ মানুষের সঞ্চয়ের প্রবণতা বাড়ছে৷ এখন মন্ত্রীরা গ্রামে গেলে ইংরেজি মাধ্যম সুকল,  বিজ্ঞান  শিক্ষকের পাশাপাশি ব্যাঙ্কের শাখাও দাবি করেছেন৷ মুখ্যমন্ত্রী বলেন পোস্ট অফিসের পরিষেবা আগের মত নেই৷ ব্যাঙ্ক যেখানে ছিল না সেখানে পোস্ট অফিসগুলি দারুণ কাজ করত৷ এখন পোস্ট অফিস সে জায়গায় নেই৷ স্বল্পসঞ্চয়ের উপর গুরুত্ব দিতে কেন্দ্রকে বারবারই বলা হচ্ছে৷ পোস্ট অফিসের পরিষেবা আগের জায়গায় না থাকায় ব্যাঙ্কের গুরুত্ব বাড়ছে৷ গ্রাহকদের আকৃষ্ট করার লক্ষ্যে ব্যাঙ্ক কর্মীদের পরিবেশ পরিমন্ডল গড়ে তোলার জন্য পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ রবিবার পোস্ট  অফিস চৌমুহনীস্থিত ত্রিপুরা স্টেট কো অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের নবনির্মিত ভবনের দ্বারোদঘটন করে মুখ্যমন্ত্রী  এই পরামর্শ দেন৷ রবিবার আগরতলার পোস্ট অফিস চৌমুহনী সংলগ্ণ স্থানে ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের নবনির্মিত ভবনের দ্বারোদঘাটন হয়৷ নবনির্মিত ভবনের দ্বারোদঘাটন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী কো-অপারেটিভ ব্যাঙ্কের অগ্রগতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন৷ তিনি বলেন, অন্যান্য ব্যাঙ্কগুলোর সাথে প্রায় প্লালা দিয়েই ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটাচ্ছে এই কো-অপারেটিভ ব্যাঙ্ক৷  এই কো-অপারেটিভ ব্যাঙ্ককে আরো এগিয়ে যাওয়ার লক্ষ্যে ব্যাঙ্ক কর্মীদের  উপদেশের সুরে মুখ্যমন্ত্রী বলেন,  ভাল দালানবাড়ি হলেই চলবে না৷ উপর থেকে নীচ ব্যাঙ্কের সব কর্মীকেই মনে রাখতে হবে এটাই ব্যবসা এবং এই ক্ষেত্রে গ্রাহকরাই আসল৷ গ্রাহকদের আকৃষ্ট করার জন্য ব্যাঙ্কের মধ্যে অনুকূল পরিবেশ পরিমন্ডল গড়ে তোলার  লক্ষ্যে কর্মীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে বলেও জানান মুখ্যমন্ত্রী মানিক সরকার৷
অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক  লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর স্বপন কুমার সাহা৷ অনুষ্ঠানে আগরতলা পৌর নিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা সমবায় মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া প্রমুখ উপস্থিত ছিলেন৷ উল্লেখ্য, ১৯৫৭ সালের ২১ জানুয়ারি যাত্রা শুরু করে ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের৷ বর্তমানে গোটা রাজ্যে ৬৩টি শাখা রয়েছে এই ব্যাঙ্কের৷ এই ব্যাঙ্কের গ্রাহক সংক্যা ৮ লক্ষ ৪০ হাজার ১১৯ জন৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top