News Flash

  • Home
  • Uncategorized
  • শিলচর থেকে কলকাতা, যাত্রা শুরু যাত্রী রেলের
Image

শিলচর থেকে কলকাতা, যাত্রা শুরু যাত্রী রেলের

শিলচর, ১ ফেব্রুয়ারী৷৷ অবশেষে ব্রডগেজে যাত্রী রেল চলাচল শুরু হল শিলচর থেকে৷ সকাল ৯৪৫ মিনিটে ঐতিহাসিক এই রেল যাত্রার সাক্ষী রইলেন বরাকবাসী৷ মোট ১৯টি বগি নিয়ে কলকাতায় শিয়ালদহ স্টেশনের উদ্দেশ্যে রওয়ানা দেয় কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস৷ মঙ্গলবার রাত ৭২৫ মিনিট নাগাদ রেল

indianrailwaylogo
শিলচর থেকে কলকাতা, যাত্রা শুরু যাত্রী রেলের

টি শিয়ালদহ স্টেশনে পৌঁছানোর সূচী রয়েছে৷ এদিন, এই রেলে শিলচর থেকে অধিকাংশ যাত্রীর গন্তব্য ছিল কলকাতা৷ রেল সূত্রে জানা গিয়েছে, এদিন রাত সাড়ে নয়টা নাগাদ কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস গুয়াহাটি স্টেশনে পৌঁছায়৷ রাস্তায় কোন সমস্যা হয়নি বলেও জানা গিয়েছে৷ এদিন, শিলচর স্টেশনে যাত্রীসহ অন্যান্যদের মধ্যে দেখা গিয়েছে বিপুল উৎসাহ ও উন্মাদনা৷ পূর্বোত্তর রেলওয়ে জানিয়েছে, কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস শিলচর থেকে সপ্তাহে তিন দিন কলকাতার উদ্দেশ্যে রওয়ানা দেবে৷ একই ভাবে শিয়ালদহ থেকে সপ্তাহে তিনদিন এই রেলটি শিলচরের উদ্দেশ্যে রওয়ানা দেবে৷ শিলচর থেকে শিয়ালদহ এর দূরত্ব ১৩৪৫ কিলোমিটার৷ ছোট বড় মিলিয়ে ৩৪টি স্টেশন এবং গন্তব্যে পৌঁছতে সময় লাগবে প্রায় ৩৫ ঘন্টা৷ এদিন, শিলচর স্টেশনে ট্রেনটির ফ্ল্যাগ অফ করেন পূর্বোত্তর রেলের  অবসরপ্রাপ্ত চিফ কমার্শিয়াল ইন্সপেক্টর লক্ষ্মীনারায়ণ চক্রবর্তী৷ এছাড়াও এদিন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর ডিভিশনের এরিয়া ম্যানেজার এনকে সিং, পূর্বোত্তর রেলের ডেপুটি কমার্শিয়াল ম্যানেজার পিকে দাস এবং শিলচর স্টেশনের স্টেশনমাস্টার বিপ্লব দাস প্রমুখ৷

[wpdevart_like_box profile_id=”1587110134893767″ connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top