News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে গ্রামীণ ব্যাঙ্কে চোরের হানা, নথিপত্র তছনছ
Image

কৈলাসহরে গ্রামীণ ব্যাঙ্কে চোরের হানা, নথিপত্র তছনছ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি৷৷ ঊনকোটি জেলার কৈলাসহরের জারুলতলী গ্রামীণ ব্যাঙ্কের শাখায় চোরেরা হানা দিয়েছে৷ জানালা ভেঙ্গে ব্যাঙ্কের ভিতরে ঢুকে তারা৷ বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করে ও নষ্ট করে দিয়েছে৷ কিন্তু টাকা পয়সা কিছুই নিতে পারেনি৷ এব্যাপারে কৈলাসহর থানায় ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ কাউকে আটক করা যায়নি৷ উল্লেখ্য, গ্রামীণ সহ অন্যান্য ব্যাঙ্কগুলিতে নিরাপত্তার তেমন কোন ব্যবস্থা নেই৷ বিশেষ করে রাতে ব্যাঙ্কগুলিতে নিরাপত্তারক্ষী থাকেন না৷ সে কারণেই এসব ঘটনা ঘটে চলেছে৷ অনভিপ্রেত এসব ঘটনা মোকাবিলা করার জন্য রাত্রিকালীন টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য এলাকাবাসী দাবি জানিয়েছেন৷৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top