News Flash

  • Home
  • Uncategorized
  • অগ্ণিদগ্দ গৃহবধূর মৃত্যু, হত্যার দায়ে গ্রেপ্তার স্বামী
Image

অগ্ণিদগ্দ গৃহবধূর মৃত্যু, হত্যার দায়ে গ্রেপ্তার স্বামী

FIRE VICTIMনিজস্ব প্রতিনিধি, মেলাঘর, ২৯ জানুয়ারি৷৷ মেলাঘর থানার পোয়াং বাড়িতে অগ্ণিদগ্দ গৃহবধূকে শেষ রক্ষা করা গেল না৷ আগুন লাগার চার দিনের মাথায় জি বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে গৃহবধূ রিংকি ভৌমিক৷ মেলাঘর থানাধীন পোয়াংবাড়ির অগ্ণিদগ্দ এক গৃহবধূ জি বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েছে৷ মৃত গৃহবধূটির নাম রিংকি ভৌমিক৷ স্বামীর নাম অজিৎ দেবনাথ৷ পরিবারিক কলহের জেরে গত ২৫ জানুয়ারি গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল স্বামী৷ গৃহবধূকে প্রথমে মেলাঘর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাকে জিবিতে স্থানান্তর করা হয়৷ ২৮ জানুয়ারী রাতে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে গৃহবধূ রিংকি ভৌমিক৷
মাত্র ৮ মাস আগে বিশালগড়ের পুরাথন এলাকায় রিংকি ভৌমিকের সামাজিক ভাবে বিয়ে হয়েছিল মেলাঘরের পোয়াং- বাড়িতে অজিৎ দেবনাথের সঙ্গে৷ বিয়ের পর থেকেই পরকিয়া প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ দেখা দেয়৷ জানা যায়, অজিৎ দেবনাথ প্রতিবেশী এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল৷ এতে আপত্তি জানানোর স্ত্রী রিংকি ভৌমিকের জীবনে শেষ পরিনতি নেমে আসে৷ এ ব্যাপারে মেলাঘর থানার অভিযুক্ত স্বামী, অবৈধ প্রনয়ীসহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ মূল অভিযুক্ত স্বামী অজিৎ ভৌমিককে গ্রেপ্তার করেছে৷ অভিযুক্ত অপর দুজন হল অপর্না দাস ও প্রদীপ সাহা৷ তাদেরকে গ্রেপ্তারের জন্যও দাবী উঠেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকারর তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top