News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুৎ না থাকায় মিড-ডে-মিল খাবার রান্না বন্ধ
Image

বিদ্যুৎ না থাকায় মিড-ডে-মিল খাবার রান্না বন্ধ

mid day mealনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি৷৷ বিদ্যুৎ না থাকায় সোমবার রাজধানী আগরতলা শহর সংলগ্ণ শঙ্করাচার্য বিদ্যায়তনে  ছাত্রছাত্রীদের মিড ডে মিল খাওয়ানো হয়নি৷ জানা গেছে, বকেয়া বিদ্যুতের বিল মিটিয়ে না দেওয়ায় শঙ্কারাচার্য বিদ্যায়তনের বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেয় বিদ্যুৎ নিগম৷ এর ফলে বিদ্যালয়ে এখন আলো জ্বলে না, ফ্যান চলে না৷ কিন্তু সোমবার বিদ্যুৎ না থাকার অজুহাত দেখিয়ে বিদ্যায়তনের ছাত্রছাত্রীদের মিড মেড মিল দেওয়া হয়নি৷ তাতে ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ অভিভাবকরাও প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন৷ অভিভাবকদের অভিমত মিড ডে মিল রান্না করার সময় বিদ্যুতের তেমন প্রয়োজন থাকে না৷ অথচ বিদ্যুতের অজুহাত দেখিয়ে মিড ডে মিল না খাওয়ানোর যুক্তিযুক্ত নয় বলে অনেক অভিভাবক মন্তব্য করেছেন৷ ঘটনার সুষ্ঠ তদন্তক্রমে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোরালো দাবি উঠেছে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top