নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি৷৷ বিদ্যুৎ না থাকায় সোমবার রাজধানী আগরতলা শহর সংলগ্ণ শঙ্করাচার্য বিদ্যায়তনে ছাত্রছাত্রীদের মিড ডে মিল খাওয়ানো হয়নি৷ জানা গেছে, বকেয়া বিদ্যুতের বিল মিটিয়ে না দেওয়ায় শঙ্কারাচার্য বিদ্যায়তনের বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেয় বিদ্যুৎ নিগম৷ এর ফলে বিদ্যালয়ে এখন আলো জ্বলে না, ফ্যান চলে না৷ কিন্তু সোমবার বিদ্যুৎ না থাকার অজুহাত দেখিয়ে বিদ্যায়তনের ছাত্রছাত্রীদের মিড মেড মিল দেওয়া হয়নি৷ তাতে ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ অভিভাবকরাও প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন৷ অভিভাবকদের অভিমত মিড ডে মিল রান্না করার সময় বিদ্যুতের তেমন প্রয়োজন থাকে না৷ অথচ বিদ্যুতের অজুহাত দেখিয়ে মিড ডে মিল না খাওয়ানোর যুক্তিযুক্ত নয় বলে অনেক অভিভাবক মন্তব্য করেছেন৷ ঘটনার সুষ্ঠ তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোরালো দাবি উঠেছে৷
বিদ্যুৎ না থাকায় মিড-ডে-মিল খাবার রান্না বন্ধ
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

















