News Flash

  • Home
  • Uncategorized
  • প্রবীণ তোগারিয়া আসছেন ২৭শে
Image

প্রবীণ তোগারিয়া আসছেন ২৭শে

Pravin Togadiaনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি৷৷ বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক কার্যকরী সভাপতি ড প্রবীণভাই তোগারিয়া আগামী ২৭ জানুয়ারি রাজ্য সফরে আসছেন৷ রাজ্য সফরকালে উত্তর ত্রিপুরার সাতনালায় শান্তিকালী স্মৃতি হাসপাতালের শিলান্যাস সহ নানা অনুষ্ঠানে অংশ নেবেন৷
বিশ্ব হিন্দু পরিষদ রাজ্যে তাদের কার্যক্রম বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে৷ নতুন সংযোজন হচ্ছে একটি হাসপাতাল৷ উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার সাতনালায় শান্তিকালী স্মৃতি হাসপাতালের আনুষ্ঠানিক শিলান্যাল করতে আগামী ২৭ জানুয়ারি তিনদিনের রাজ্যসফরে আসছেন বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক কার্যকরী সভাপতি ড প্রবীণভাই তোগারিয়া৷ বিশ্ব হিন্দু পরিষদ রাজ্য শাখার সম্পাদক রামপদ জমাতিয়া রবিবার আগরতলায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে আন্তর্জাতিক কার্যকরী সভাপতি ড প্রবীণভাই তোগারিয়ার রাজ্য সফর সম্পর্কে বিস্তারিত তথ্য জানান৷ তিনি জানান, উত্তর ত্রিপুরা জেলায় বিশ্ব হিন্দু পরিষদের ৯টি প্রকল্প চালু রয়েছে৷ ৬৯০ জন ছাত্র ও ২৮ জন শিক্ষকও নিযুক্ত রয়েছেন৷ প্রকল্পগুলি সম্পর্কে তিনি বিস্তারিত খোঁজখবর নেবেন৷ রাজ্যে পদার্পণের পর ২৭ জানুয়ারি বিকেল সাড়ে তিনটায় রবীন্দ্র ভবনে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে৷ তিনি হিন্দু জাগরণ প্রসঙ্গে সংবর্ধনা সভায় বক্তব্য রাখবেন৷ বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে তিনি বৈঠকও করবেন৷ ২৮ জানুয়ারি তিনি আগরতলা থেকে রওনা দেবেন৷ উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার সাতনালায় সাধক শান্তিকালী স্মৃতি হাসপাতালের শিলান্যাস করবেন৷ এদিন বিকাল তিনটায় সাতনালা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বৈঠক করবেন৷ বিকাল পাঁচটায় ধর্মনগর কমিউনিটি হলে রাত আটটায় কুমারঘাটে লক্ষ্মীনারায়ণ মন্দিরে বৈঠক করবেন৷ ২৯ জানুয়ারি আগরতলা তেকে বিকেলের বিমানে চলে যাবেন৷
হিন্দু চেতনা জাগানো বিশেষ করে পিছিয়ে পড়া জনজাতি জনগণের মধ্যে যারা ধর্মান্তরিত হচ্ছে সে ধর্মান্তকরণ বন্ধ করার সঠিক পথ দেখাবেন৷ রাজ্যে নানা প্রলোভন দেখিয়ে ধর্মান্তকরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিশ্ব হিন্দু পরিষদের রাজ্য সম্পাদক রামপদ জমাতিয়া৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top