News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনীতির উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে সংরক্ষণ, বিতর্কে সুমিত্রা মহাজন
Image

রাজনীতির উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে সংরক্ষণ, বিতর্কে সুমিত্রা মহাজন

Sumitra Mahajanনয়াদিল্লী, ২৪ জানুয়ারী৷৷ সংরক্ষণ ইস্যুতে নয়া বিতর্ক উস্কে দিয়েছেন লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন৷ তাঁর মন্তব্য রাজনীতির কান্ডারীরা নিজেদের স্বার্থে সংরক্ষণ ব্যবস্থা ব্যবহার করে আসছেন৷ সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকর বলেছিলেন, সংরক্ষণ দশ বছর পর্য্যন্ত দেওয়া হোক৷ এর পর এনিয়ে সমীক্ষা হতে হবে৷ কিন্তু, আজ পর্যন্ত সংরক্ষণ নিয়ে এই দেশে কোন সমীক্ষা হয়নি৷ যাদের জন্য সংরক্ষণ তাদের মানোন্নয়ন হয়েছে কিনা, তা নিয়েও কোনও পর্যালোচনা হয়নি৷ ফলে রাজনীতির স্বার্থে সংরক্ষণ ব্যবস্থাকে কাজে লাগানো হচ্ছে বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়েন শ্রীমতি মহাজন৷ কংগ্রেস থেকে শুরু করে আরজেডি সংরক্ষণ ব্যবস্থায় কোন পরিবর্তন করা যাবে না বলে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে কড়া হুশিয়ারী দিয়েছে৷
বিহার নির্বাচনের আগে রাষ্ট্রীয় স্বয়ং সেবক কর্তা মোহন ভগবতও সংরক্ষণ ব্যবস্থা নিয়ে সমীক্ষার বিষয়ে সওয়াল করেছিলেন৷ তাতে কেন্দ্রীয় সরকার অনেকটাই ব্যাকফুটে চলে যায়৷ বেগতিক দেখে সংরক্ষণ ব্যবস্থা নিয়ে কোন সমীক্ষা করা হবেনা বলে জানায় কেন্দ্র৷ শনিবার আহমেদাবাদে স্মার্ট সিটি শীর্ষক সম্মেলনে সংরক্ষণ ইস্যুতে লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজনের বেফাঁস মন্তব্য ফের কেন্দ্রীয় সরকারকে বেকায়দায় ফেলেছে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top