News Flash

  • Home
  • Uncategorized
  • ফের বিজেপির সর্বভারতীয় সভাপতি হলেন অমিত শাহ
Image

ফের বিজেপির সর্বভারতীয় সভাপতি হলেন অমিত শাহ

Amit Shahনয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.) : ফের বিজেপির সর্বভারতীয় সভাপতি হলেন অমিত শাহ| একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবর্বসম্মতিক্রমেই আরও একবার দলের সভাপতি নির্বাচিত হলেন তিনি|
বিজেপি সূত্রে জানা গিয়েছে, রবিবার রাজধানী নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে দলের সর্বভারতীয় সভাপতি হিসেবে অমিত শাহের নাম ঘোষণা হয়| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, দলের সহ সভাপতি মুখতার আববাস নকি্‌ভ ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী জে পি নড্ডা, বেঙ্কাইয়া নাইডু এবং বিজেপি শাসিত সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা দলের সর্বভারতীয় সভাপতি হিসেবে অমিত শাহের নাম প্রস্তাব করেন| তারপর দলের অন্যান্য নেতারা সেই প্রস্তাবকে সমর্থন জানান| কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই আরও একবার বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে আসীন হলেন পঞ্চাশোধর্ব অমিত শাহ| ড্রাম বাজিয়ে, নাচের মধ্যে দিয়ে অমিত শাহকে সভাপতি পদে বরণ করে নিলেন দলের অন্যান্য নেতা-কর্মীরা|
অমিত শাহের নেতৃত্বেই বিজেপি লোকসভাসহ একের পর এক নির্বাচনে জয় পেয়েছে বলে বিজেপি নেতাদের দাবি| যদিও দিল্লি এবং বিহারে ব্যতিক্রম ঘটেছে| তবে ওই দুটি ক্ষেত্রে থেকে শিক্ষা নিয়ে শাহের নেতৃত্বেই দল আগামী দিনে ভাল ফল করবে বলে আশাবাদী তাঁরা| তাই সভাপতি পদে অমিত শাহের পুনর্নির্বাচনের আনন্দে এদিন রাতে দলীয় নেতা-কর্মীদের জন্য ডিনার পার্টির আয়োজন করা হয়েছে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top