News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতবর্ষের সাংসৃকতিক কৃষ্টি বিনষ্ট হচ্ছে ঃ মুখ্যমন্ত্রী
Image

ভারতবর্ষের সাংসৃকতিক কৃষ্টি বিনষ্ট হচ্ছে ঃ মুখ্যমন্ত্রী

CM Manikkনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারি ৷৷ শনিবার থেকে রবীন্দ্র কাননে হর্টিকালচার সোসাইটি অব ত্রিপুরার উদ্যোগে তিনদিনব্যাপী পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতা শুরু হয়েছে৷ অনুষ্টানের আনুষ্টানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷পুষ্প প্রদর্শনীয় উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মানিক সরকার গোটা ভারত বর্ষকে ফুলের মতো বলে উল্লেখ করেন৷ ফুলের বাগানের সৌন্দর্য কোন একটা ফুল নয়, অনেকগুলো ফুল৷ আকর্ষন বজায় রাখতে নানা ফুল চাষ করতে হয়৷ নানা ভাষা, ধর্ম, বর্ন, সম্প্রদায়, খাবার, পোষাক, সংসৃকতিক ও কৃষ্টিগত ঐতিহ্য রয়েছে৷ এই বাগানটাকে নষ্ট করে দেবার চেষ্টা চলছে৷ ভারতবর্ষে একধর্মের মানুষ থাকতে পারবে, অন্য ধর্মের মানুষ থাকতে পারবে না৷ শুধু হিন্দুধর্মের যারা উপাসক তারাই থাকতে পারবে৷ মুসলমান খীষ্টান, বৌদ্ধ শিখ থাকলে হলে হিন্দু হতে হবে৷ অন্যথায় ভারত ছাড়তে হবে৷ আমাদের দেশের কিছু মানুষ এসব বলতে শুরু করছে৷ গত কুড়ি মাসে বলপূর্বক অন্য ধর্মাবলম্বী মানুষকে হিন্দু বানাতে আক্রমন শুরু করেছে৷ মুসলমান, খ্রীষ্টান ও তাদের উপাসনায় স্থান আক্রান্ত হচ্ছে৷ তাতে ভারতবর্ষের সাংসৃকতিক কৃষ্টি বিনষ্ট হচ্ছে৷ আমাদের সামাজিক পুষ্প বনকে সুরক্ষিত করার জন্য ধর্মনিরপেক্ষকার আদর্শে বলীয়ান হয়ে সামাজিক সুন্দর বাগান রক্ষায় এগিয়ে আসায় আহবান জানান মুখ্যমন্ত্রী৷সামাজিক বাগানকে যদি রক্ষা করা না যায় তাহলে সামাজিত সুন্দর বাগান নষ্ট হয়ে গেলে মানুষ ফিরেও তাকাবে না৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top