নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারি৷৷ সন্ধ্যা রাতে নিজ বাড়িতে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে এক গৃহবধূর মৃতদেহ৷ শনিবার রাত আটটা নাগাদ আমতলী থানাধীন রাণীর খামার এলাকায় রূপশ্রী চক্রবর্তী(২৬) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ৷ ঘটনার বিবরণে প্রকাশ বাড়িতে নির্জনতার সুযোগে ঐ গৃহবধূ আত্মহত্যা করেছেন৷ অনেক ডাকাডাকির পর দরজা ভেঙ্গে ঘরে ঢুকে মৃতদেহ দেখতে পান মৃতার স্বামী গুড্ডু চক্রবর্তী৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আমতলীয় থানায়৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে৷ এদিকে, মৃতার বাপের বাড়ির অভিযোগ তাদের মেয়েকে হত্যা করা হয়েছে৷ ঐ গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে তার বাপের বাড়ির সদস্যরা ছুটে এসে মৃতার স্বামীকে উত্তম মধ্যম দেয়৷ জানা গেছে, পাঁচবছর আগে সামাজিক প্রথায় তাদের বিয়ে হয়েছিল৷ মৃতার বাপের বাড়ির সদস্যদের অভিযোগ বিয়ের পর থেকেই তাদের মেয়ের উপর নির্যাতন চালাত শ্বশুরবাড়ির লোকেরা৷ এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে৷ এখনো কাউকে গ্রেপ্তার না করলেও ময়না তদন্তের রিপোর্টে হত্যা সংক্রান্ত বিষয়টি প্রমাণ হলে পুলিশ গ্রেপ্তারের বিষয়ে পদক্ষেপ নেবে বলে জানা গেছে৷
গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, হত্যার অভিযোগ মা-বাবার
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















