News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনীয়া সীমান্তে কাঁটাতারের বেড়ার নিম্নমানের কাজের অভিযোগ স্থানীয়দের
Image

বিলোনীয়া সীমান্তে কাঁটাতারের বেড়ার নিম্নমানের কাজের অভিযোগ স্থানীয়দের

scamনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারি৷৷ দক্ষিণ জেলার বিলোনিয়া শহর সংলগ্ণ ভারত-বাংলাদেশ সীমান্তে জিরোপয়েন্টে কাঁটা তারের বেড়া দেবার কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের গুরুতর অভিযোগ মিলেছে৷
বিলোনিয়ায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া দেবার বরাত পেয়েছে এনবিসি৷ সংস্থাটি স্থানীয় কিছু ঠিকেদারের মাধ্যমে কাঁটাতারের বেড়া দেবার কাজ চালানোর চেষ্টা করছে৷ স্থানীয় এসব ঠিকেদাররা অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাঁটাতারের বেড়া দেবার কাজ চালিয়ে যাচ্ছে৷ নিম্নমানের ইট, বালু, সিমেন্ট, পাথর ইত্যাদি ব্যবহার করা হচ্ছে৷ নরম মাটির উপরই ঢালাই দেওয়া হচ্ছে৷ পাথরের মধ্যে থাকা বালু দিয়েই কাজ চালানো হচ্ছে৷ সাইড ওয়াল নির্মাণেও নিম্নমানের কাজ করা হচ্ছে৷ সামান্য চাপ লাগলেই সাইডওয়াল ভেঙ্গে পড়ছে৷ তাতে ক্ষুব্ধ এলাকার মানুষ৷ সীমান্ত এলাকায় মানুষ নিম্নমানের কাজের আপত্তি জানালেও তাতে কর্ণপাত করছে না দায়িত্বপ্রাপ্ত ঠিকেদার৷ তদারকি কর্তৃপক্ষের এসব বিষয়ে কোন তদারকিও নেই৷ এসব বিষয় জেলাশাসক, মহকুমা শাসক সহ নেতাদের জানানো হলেও তারা তাতে কোন কর্ণপাত করছেন না৷
অবিলম্বে নিম্নমানের কাজ বন্ধ করার জন্য এলাকার জনগণ দাবি জানিয়েছেন৷ এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হঁুশিয়ারি দেওয়া হয়েছে৷ এদিকে, রাজ্যের যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ অসমাপ্ত অবস্থায় রয়েছে, সেদিক দিয়ে অনুপ্রবেশ হচ্ছে এবং চোরাকারবার চলছে পুরো দমে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top