News Flash

  • Home
  • Uncategorized
  • গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, হত্যার অভিযোগ মা-বাবার
Image

গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, হত্যার অভিযোগ মা-বাবার

suicideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারি৷৷ সন্ধ্যা রাতে নিজ বাড়িতে  ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে এক গৃহবধূর মৃতদেহ৷ শনিবার রাত আটটা নাগাদ আমতলী থানাধীন রাণীর খামার এলাকায় রূপশ্রী চক্রবর্তী(২৬) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ৷ ঘটনার বিবরণে প্রকাশ বাড়িতে নির্জনতার সুযোগে  ঐ গৃহবধূ আত্মহত্যা করেছেন৷ অনেক ডাকাডাকির পর দরজা ভেঙ্গে ঘরে ঢুকে মৃতদেহ দেখতে পান মৃতার স্বামী গুড্ডু চক্রবর্তী৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আমতলীয় থানায়৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে৷ এদিকে, মৃতার বাপের বাড়ির অভিযোগ তাদের মেয়েকে হত্যা করা হয়েছে৷ ঐ গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে তার বাপের বাড়ির সদস্যরা ছুটে এসে মৃতার স্বামীকে উত্তম মধ্যম দেয়৷ জানা গেছে, পাঁচবছর আগে সামাজিক প্রথায় তাদের বিয়ে হয়েছিল৷ মৃতার বাপের বাড়ির  সদস্যদের অভিযোগ বিয়ের পর থেকেই তাদের মেয়ের উপর নির্যাতন চালাত শ্বশুরবাড়ির লোকেরা৷ এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে৷ এখনো কাউকে গ্রেপ্তার না করলেও ময়না তদন্তের রিপোর্টে হত্যা সংক্রান্ত বিষয়টি প্রমাণ হলে পুলিশ গ্রেপ্তারের বিষয়ে পদক্ষেপ নেবে বলে জানা গেছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top