News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় মদমত্ত চালক ড্রেনে ফেলল অটো, কাকড়াবনে নিহত বাইক চালক
Image

আগরতলায় মদমত্ত চালক ড্রেনে ফেলল অটো, কাকড়াবনে নিহত বাইক চালক

Auto Accidentনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারি৷৷  কাকড়াবন থানা এলাকার পূর্ব মির্জায় গতকাল রাতে পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃতের নাম শেখর দাস৷ জানা যায়, বাইক নিয়ে উদয়পুর থেকে বাড়ি যাওয়ার পথেই দুর্ঘটনাটি ঘটে৷ খবর পেয়েকাকড়বন থানার পুলিশ ছুটে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায়৷ কাকড়াবন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃতবলে ঘোষণা করেন৷ মৃত ব্যক্তি এসএফআইয়ের  নেতা বলে জানা গেছে৷ তার মৃত্যতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ বাইক নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এই মর্মান্তিক মৃত্যু বলে জানা গেছে৷ এদিকে ময়না তদন্তের পর আজ মরদেহটি পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হয়৷ এসএফআইয়ের তরফ থেকে  সংগঠনের নেতার মৃতদেহে পুষ্পার্ঘ অর্পণ করে শেষ শ্রদ্ধা জানানো হয়৷ এদিকে, রাজধানী আগরতলা শহরের কের চৌমুহনীতে আজ একটি অটো রিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তারপাশে ড্রেইনে পড়ে যায়৷ তাতে এক যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহত যাত্রীর নাম তমাল ভট্টাচার্য্য৷ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির নম্বর টিআর০১-৪৩৭১৷ ঘটনার খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ ছুটে যায়৷ সেখান থেকে অটো রিক্সাটি উদ্ধার করা হয়েছে৷ চালক মদ্যপ অবস্থায় ছিল বলে জানা গেছে৷ সে কারণেই একটি বাইককে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটো রিক্সা নিয়ে ড্রেইনে পড়ে যায় চালক৷ পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top