News Flash

  • Home
  • Uncategorized
  • দ্রুততম ২৪ টি সেঞ্চুরির রেকর্ড গড়লেন বিরাট কোহলি
Image

দ্রুততম ২৪ টি সেঞ্চুরির রেকর্ড গড়লেন বিরাট কোহলি

virat kholiমেলবোর্ন, ১৭ জানুয়ারি (হি.স.) : একদিনের ক্রিকেটে দ্রুততম ৭ হাজার রান করার সঙ্গে সঙ্গেই শচিন তেন্ডুলকরেরও একটি রেকর্ড ভাঙলেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি | একদিনের ক্রিকেটে সবচেয়ে দ্রুত ২৪ টি সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি| ১৬১ ইনিংসে জোড়া কৃতিত্ব অর্জন করলেন কোহলি|
মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় ম্যাচে ১১৭ বলে ১১৭ রান করেন কোহলি| কেরিয়ারে তাঁর এটি ২৪ তম সেঞ্চুরি| সমসংখ্যক সেঞ্চুরি করতে শচিনের লেগেছিল ২১৯ টি ইনিংস|
দ্রুততম ২৪ টি সেঞ্চুরির তালিকায় নাম রয়েছে রিকি পন্টিং (২৭৮ ইনিংস), সনত্ জয়সূর্য (৩৭০ ইনিংস) এবং কুমার সঙ্গাকারার (৩৭৮ ইনিংস)| কিন্তু কোহলি অনেক কম ইনিংস খেলে ২৪ টি সেঞ্চুরির রেকর্ড গড়লেন কোহলি|
এদিন ১৯ রান করার সঙ্গে সঙ্গে দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্সকে পিছনে ফেলে একদিনের ক্রিকেটে দ্রুততম ৭ হাজার রানের রেকর্ডও গড়েন তিনি| ১৬৬ ইনিংসে ওই রান করেন এবি| কোহলি ওই রান করলেন ১৬১ ইনিংস খেলে| তালিকায় তৃতীয় সৌরভ গঙ্গোপাধ্যায় (১৭৪ ইনিংস)| এরপর রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা (১৮৩), ডেসমন্ড হেইন্স (১৮৭), জ্যাক কালিস (১৮৮), সচিন (১৮৯)|
এছাড়াও এদিন শিখর ধবনের সঙ্গে্‌ জুটিতে নয়া রেকর্ড গড়লেন কোহলি| কোহলি-ধবন জুটিতে ১১৯ রান মেলবোর্নে ভারতের দ্বিতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ| এর আগে ১৯৮১-তে সুনীল গাওস্কর ও দীলিপ ভেঙ্গসরকারের জুটিতে উঠেছিল ১০১ রান|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top