হায়দ্রাবাদ, ১৭ জানুয়ারি (হি.স.) : এয়ার ইন্ডিয়ার আধিকারিককে চড় মারার অভিযোগে ওয়াই এস আর কংগ্রেস সাংসদ মিঠুন রেড্ডির জেল হেফাজত | রবিবার সকালেই তাঁকে চেন্নাই বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশ| তারপর তাঁকে ১৪ দিনের জেল হেফাজত দেয় আদালত|
জানা গিয়েছে, গত বছর নভেম্বরে বিদেশ যাওয়ার জন্য আত্মীয়দের সঙ্গে তিরুপতি বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বিমান ধরতে গিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের রাজামপিটের সাংসদ মিঠুন রেড্ডি| তাঁর যে বিমানটি ধরার কথা ছিল, সেই বিমানটি ছাড়ার মাত্র ৪৫ মিনিট আগে গিয়েছিলেন| তখন ওই বিমানের বোর্ডিং পাস দিতে অস্বীকার করেন এয়ার ইন্ডিয়ার ম্যানেজার কে রাজাশেখর| এই নিয়ে দু’জনের মধ্যে বচসাও হয়| তারপর সাংসদ মিঠুন রেড্ডি রাজাশেখরকে থাপ্পড় মারেন বলে অভিযোগ| যদিও মিঠুনবাবু চড় মারার অভিযোগ অস্বীকার করেন| কিন্তু বিমানবন্দরের সিসিটিভিতে চড় মারার দৃশ্য ফুটে উঠেছে| এর পরিপ্রেক্ষিতেই এদিন সকালে মিঠুন রেড্ডিকে চেন্নাই বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশ| মিঠুন রেড্ডির সঙ্গে আরও ১৯ জন এই ঘটনায় জড়িত বলে পুলিশ সূত্রের খবর|
এয়ার ইন্ডিয়ার আধিকারিককে চড় মারার অভিযোগে মিঠুন রেড্ডির জেল হেফাজত
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















