News Flash

  • Home
  • Uncategorized
  • সেটটপ বক্সের মর্জিমাফিক মূল্য, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর
Image

সেটটপ বক্সের মর্জিমাফিক মূল্য, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর

set top boxনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি৷৷ বাজারে সাড়ে পাঁচশ টাকায় সেটটপ বক্স পাওয়া গেলেও আগরতলায় সর্বাধিক সতেরশ থেকে আঠারশ টাকায় বিক্রি হচ্ছে৷ বুধবার ত্রিপুরা রাজ্যের গ্রাহকদের কাছে সেটটপ বক্স সরবরাহের সংকট এবং এর সঠিক মূল্য নির্ধারণ সম্পর্কে দৃষ্টি আকর্ষণী নোটিশের জবাবে তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহা জানান, ট্রাই-এর চারটি স্ট্যান্ডার্ড প্যাকেজ রয়েছে যেগুলি গ্রাহকরা মাসিক ভাড়ার ভিত্তিতে নিতে পারবেন৷ সিকিউরিটি ডিপোজিট চারশ টাকা এবং মাসিক ভাড়া ৫৫ টাকা ৬৬ পয়সা থেকে শুরু করে সিকিউরিটি ডিপোজিট ৮০০ টাকা এবং মাসিক ভাড়া ৩২ টাকা ৯৩ পয়সা মোট চারটি প্যাকেজ রয়েছে৷ তবে, তথ্য ও সংসৃকতি মন্ত্রীর দেওয়া তথ্যে বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মণ স্পষ্টীকরণ দাবি করে বলেন, বাজারে এমনকি অনলাইনে পাঁচশ থেকে সাড়ে পাঁচশ টাকা করে সেটটপ বক্স পাওয়া যাচ্ছে৷ অথচ এ রাজ্যে প্রতি সেটটপ বক্স গ্রাহকদের কাছ থেকে সতেরশ থেকে আঠারশ টাকা করে নেওয়া হচ্ছে৷ তাতে তথ্য ও সংসৃকতি মন্ত্রী জানান, জেলাশাসকের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, প্রতি সেটটপ বক্স সর্বাধিক বারশ থেকে তেরশ টাকার বেশি হবে না৷ মূলত, সেটটপ বক্সের বিক্রয় মূল্যের সাথে বিভিন্ন কর, পরিবহণ খরচ এবং লাভাংশ যুক্ত করেই এই মূল্য নির্ধারিত হয়েছে৷ তবে, রাজ্যের গ্রাহকদের কাছ থেকে যদি অধিক মূল্য আদায় করা হয়ে থাকে সে বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে আশ্বাস দেন তিনি৷ পাশাপাশি, এর বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি৷
উল্লেখ্য, দৃষ্টি আকষর্ণী নোটিশ সম্পর্কে তথ্য ও সংসৃকতি মন্ত্রী জানিয়েছেন, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক থেকে জানা গেছে, ত্রিপুরাতে একমাত্র সৃষ্টি-ই হচ্ছে মাল্টি সিস্টেম অপারেটর (এমএসও) যারা গ্রাহকদের কাছে সেটটপ বক্স সরবরাহ করছে৷ এব্যাপারে জেলাপ্রশাসন সংশ্লিষ্ট এমএসওর সাথে ইতিমধ্যে গত ২৬ নভেম্বর, ১০ ডিসেম্বর এবং এবছর ৪ জানুয়ারি বৈঠক করে আলোচনা করেছে৷ এমএসওর তথ্য অনুযায়ী তারা ইতিমধ্যে ২০৮০০টি সেটটপ বক্স সরবরাহ করেছে৷ তার মধ্যে ১৭১৫০টি সেটটপ বক্স দেওয়া হয়েছে শুধুমাত্র পশ্চিমজেলায়৷ ২০১৬ সালের এপ্রিলের মধ্যে এমএসও ৫০ হাজার টি সেটটপ বক্স সরবরাহ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ পাশাপাশি জানান সেটটপ বক্সের মূল্য সম্বন্ধীয় সরকারের কাছে কোন তালিকা নেই এবং এই মূল্য ট্রাই-অ্যাক্ট ১৯৯৭ অনুযায়ী বাজারে প্রচলিত নিয়ম অনুসারে নির্ধারিত হয়ে থাকে৷
এদিন, তিনি আরো জানিয়েছেন, আগামী ১৪ এবং ১৫ জানুয়ারি জেলাশাসকের সাথে এমএসওর বৈঠক অনুষ্ঠিত হবে৷ ঐ বৈঠকে এমএসও’র সেটটপ বক্সের মূল্য নিয়ে রিপোর্ট জানাতে হবে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top