News Flash

  • Home
  • Uncategorized
  • রেলকে পঁুজি করে বামফ্রন্টকে উৎখাতের আহ্বান মনোজের
Image

রেলকে পঁুজি করে বামফ্রন্টকে উৎখাতের আহ্বান মনোজের

Manojনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারী৷৷ আগরতলা-আখাউড়া রেলপথ সম্প্রসারন প্রকল্পটি অগ্রাধিকারের ভিত্তিতে দেখা হচ্ছে৷ এমনকি গোটা উত্তর পূর্বাঞ্চলেক আগামী ২০২০ সালের মধ্যে রেল মানচিত্রে ব্রডগেজে যুক্ত করা হবে বলে মঙ্গলবার আগরতলায় দলীয় এক সভায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন রেল রাষ্ট্রমন্ত্রী মনোজ কুমার সিনহা৷ তবে, ঐ সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমুখী পদক্ষেপের ফিরিস্তি তুলে ধরার পাশাপাশি রাজ্যের বামফ্রন্ট সরকারের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন৷
এদিন তিনি দলীয় সভায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন ব্রডগেজে যাত্রীরেল চলাচল মার্চের মধ্যেই শুরু হবে৷ একই সাথে আগরতলা-আখাউড়া রেল প্রকল্পটিও অগ্রাধিকারের ভিত্তিতে দেখা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন৷ তবে, বিশেষ ভাবে ২০১৮ বিধানসভা নির্বাচনে লাল দূর্গে আঘাত করার জন্য গেরুয়া শিবিরকে টনিকও দিয়েছেন৷ এদিন তিনি বিজেপির কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এরাজ্যে বামফ্রন্টকে উৎখাত করার সংকল্প নেওয়ার জন্য বলেন৷ তিনি দাবি করেন, ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে এরাজ্যে বামফ্রন্টের পতন ঘটবেই৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top