News Flash

  • Home
  • Uncategorized
  • সীমান্তে মাদক ও অস্ত্র পাচারে সাহায্য, গ্রেফতার বিএসএফ জওয়ান
Image

সীমান্তে মাদক ও অস্ত্র পাচারে সাহায্য, গ্রেফতার বিএসএফ জওয়ান

BSFবারমের, ১২ জানুয়ারি (হি.স.): সীমান্তপারে মাদক ও অস্ত্র পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হল এক বিএসএফ জওয়ানকে| ধৃতের নাম প্রেম সিং| মঙ্গলবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (সিআইএ) এবং এসএএস নগর পুলিশ ওই বিএসএফ জওয়ানকে গ্রেফতার করে|
গত সপ্তাহের শুরুর দিকে একই অভিযোগে শ্রীগঙ্গানগরে কর্মরত ৫২ ব্যাটেলিয়নের কনস্টেবল অনিল কুমারকে গ্রেফতার করেছিল পুলিশ| বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে সে| মঙ্গলবার প্রেম সিংকে তার গ্রামের বাড়ি তান তারান থেকে গ্রেফতার করা হয়| ছুটিতে বাড়ি গিয়েছিল সে| রাজস্থানের বারমেরে বিএসএফের ৭২ ব্যাটেলিয়নের হেড কনস্টেবল পদে কর্মরত ছিল প্রেম|
সিআইএ-র রিপোর্ট অনুযায়ী, তিন ড্রাগ মাফিয়া গুরজন্ত সিং, সন্দীপ সিং এবং যতীন্দর সিংকে সীমান্তে মাদক ও অস্ত্র পাচারে সাহায্য করতে প্রেম সিং| গত ২৯ ডিসেম্বর গুরজন্ত সিং ওরফে ভোলু (২৬), তান তারানের বাসিন্দা সন্দীপ সিং (২৫) এবং লুধিয়ানার বাসিন্দা যতীন্দর সিং ওরফে জিন্দিকে (৩৪) গ্রেফতার করে সিআইএ-র শাখা এসএএস নগর পুলিশ| তাদের কাছ থেকে মোবাইল ফোন এবং পাকিস্তানি সিম কার্ড উদ্ধার করা হয়েছে|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top