News Flash

  • Home
  • Uncategorized
  • পাঠানকোট নিয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো উচিত নয় ভারতের, মন্তব্য মুশারফের
Image

পাঠানকোট নিয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো উচিত নয় ভারতের, মন্তব্য মুশারফের

parvezইসলামাবাদ, ১২ জানুয়ারি (হি.স) : পাঠানকোট নিয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো উচিত নয় ভারতের| কেননা পাঠানকোট ইসু্যতে ভারত-পাকিস্তান উভয়ই সন্ত্রাসের শিকার বলে মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত জেনারেল পারভেজ মুশারফ| সেইসঙ্গে সন্ত্রাস ইসু্যতে নয়াদিল্লি ইসলামাবাদের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করছে বলে অভিযোগও তোলেন তিনি|
পাকিস্তানের একটি বৈদু্যতিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে মুশারফ বলেছেন, ভারত-পাকিস্তান উভয় দেশেই জঙ্গিরা সক্রিয় রয়েছে| তাই পাঠানকোটের মতো ঘটনা ঘটতেই থাকবেষ| তাঁর কথায়, আমরাও ভুক্তভোগী পাঠানকোট নিয়ে| অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানোর কোনও অর্থ নেই| তবে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে আনতে হবে বলে জানান| তিনি অভিযোগ করে বলেন, যে কোনও জঙ্গি হামলার পরই ভারত পাকিস্তানের দিকে আঙুল তোলে| কিন্তু মনে রাখা উচিত তারাও জঙ্গিমুক্ত দেশ নয়| জঙ্গিহানার ঘটনায় ইসলামাবাদের উপর ক্রমাগত চাপ দিয়ে চলেছে নয়াদিল্লি| পাকিস্তানের দিকে বারবার আঙুল তোলার অধিকার নেই ভারতের|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top