News Flash

  • Home
  • Uncategorized
  • পাইতুরবাজার কান্ডে গ্রেপ্তার দুই যুবক
Image

পাইতুরবাজার কান্ডে গ্রেপ্তার দুই যুবক

handcuffনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি৷৷ কৈলাসহরের পাইতুর বাজারে দুটি গাড়ির মধ্যে  সংঘর্ষের  ঘটনাকে কেন্দ্র করে হামলা ও পাল্টা হামলার জেরে পরিস্থিতি এখনো থমথমে৷ পুলিশ রবিবার আরো তিনজকে গ্রেপ্তার করেছে৷ শনিবার কৈলাসহরের পাইতুর বাজারে সেনট্রো গাড়ি ও অটোর মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে মামলা ও পাল্টা মামলা সংগঠিত হয়েছে৷ সেনট্রো গাড়ির মালিক  মুজিব আলি তিনজনের বিরুদ্ধে কৈলাসহর থানায় অভিযোগ দায়ের করেন৷ অভিযুক্ত তিনজনই আজ কৈলাসহর থানায় আত্মসমর্পণ করেন৷ এই ঘটনা সম্পর্কে অভিজ্ঞ মহলের অভিমত বেপরোয়া যুবকদের শায়েস্তা করতে গাড়ি ভাঙচুর যেমন ঠিক হয়নি, তেমনি এলাকা থেকে লোক পালিয়ে ব্যবসায়ীদের উপর হামলা চালিয়ে আইন হাতে তুলে নেওয়াও ঠিক হয়নি বলে অভিমত ব্যক্ত করেছেন কৈলাসহর থানার ওসি সুব্রত চক্রবর্তী৷ উল্লেখ্য, শনিবার দুটি গাড়ির মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় পাইতুর বাজারে৷ নেশাগ্রস্ত সেনট্রো গাড়ির চালক ও যাত্রীরা গণরোষের শিকার হন৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top