News Flash

  • Home
  • Uncategorized
  • প্রত্যেক জঙ্গি হামলাই পাকিস্তানের ভীরুতার প্রমাণ দেয় ঃ রামদেব
Image

প্রত্যেক জঙ্গি হামলাই পাকিস্তানের ভীরুতার প্রমাণ দেয় ঃ রামদেব

baba ramdevনয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.): ভারত শক্তিশালী দেশ| পাকিস্তানের বিরুদ্ধে সর্বদা আক্রমণাত্মক ভূমিকা নেওয়া উচিত| ইটের বদলে পাথর ছোঁড়া উচিত| পঞ্জাবের পাঠানকোটে ভয়াবহ জঙ্গি হামলার প্রেক্ষিতে এমনই মন্তব্য করেছেন যোগগুরু বাবা রামদেব| যোগগুরু বলেছেন, ভারত যখন পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণাত্মক পদক্ষেপ করবে, তখনই আমরা নিজেদের রক্ষা করতে পারব|
পাঠানকোটে জঙ্গি হামলার প্রেক্ষিতে পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দেওয়া উচিত বলেও দাবি জানিয়েছেন রামদেব| তঁার কথায়, প্রত্যেক জঙ্গি হামলাই পাকিস্তানের ভীরুতার প্রমাণ দেয়| পাকিস্তানকে এমন শিক্ষা দেওয়া উচিত যে জঙ্গি পাঠাতে এবং প্রমাণের কথা জিজ্ঞাসা করতে ভুলে যাবে|
উল্লেখ্য, পাঠানকোটের বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলার সঙ্গে পাক-যোগের প্রমাণ দাবি করেছে নওয়াজ শরিফের সরকার| এই জঙ্গি হামলার সঙ্গে পাক যোগ প্রমাণিত হলে জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করারও প্রতিশ্রুতি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top