News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিকম্প
Image

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিকম্প

earthquakeকাবুল, ৮ জানুয়ারি (হি.স.) : ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল| শুক্রবার স্থানীয় সময় শুক্রবার দুপুর ৩টা ৭ মিনিটে এ কম্পন অনুভূত হয় | রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫ |
ভূ-বিজ্ঞানীরা জানান, জার্মে কম্পন অনুভূত হলেও হিন্দুকুশ পর্বতের ২৯১ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উত্সস্থল| জার্মের পার্শ্ববর্তী অঞ্চলেও এই ভূমিকম্পের প্রভাব পড়েছে | পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার, মালাকান্দ, মানসেহরা, হরিপুর ওঅ্যাবোটাবাদে এ কম্পন অনুভূত হয় | এমনকী ভারতের জম্মু-কাশ্মীরেও মৃদু কম্পন অনুভূত হয়েছে|
এখন পর্যন্ত এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি| তবে আক্রান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে|
উল্লেখ্য, গত শনিবারই আফগানিস্তানে ভূমিকম্প হয়েছিল| রিখটার স্কেলে ওই কম্পনেরও তীব্রতা ছিল ৫-এর উপরে এবং হিন্দুকুশই ছিল ভূমিকম্পের উত্সস্থল| সেদিন মূলত আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলেই কম্পন অনুভূত হয়েছিল এবং পাকিস্তান ও ভারতে মৃদু ভূ-কম্প হয়েছিল|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top