News Flash

  • Home
  • Uncategorized
  • ক্রিস গেইলকে বিশ্ব ক্রিকেট থেকে ব্যান করা উচিত, মন্তব্য ইয়ান চ্যাপেলের
Image

ক্রিস গেইলকে বিশ্ব ক্রিকেট থেকে ব্যান করা উচিত, মন্তব্য ইয়ান চ্যাপেলের

ian chappelসিডনি, ৮ জানুয়ারি (হি.স.): ক্রিস গেইলকে বিশ্ব ক্রিকেট থেকে ব্যান করা উচিত| বাতিল করা উচিত তাঁর সঙ্গে থাকা সব কনট্র্যাক্ট| শুক্রবার এমনই দাবি জানালেন ইয়ান চ্যাপেল| সম্প্রতি বিগ ব্যাশের একটি ম্যাচের মাঝে এক মহিলা সাংবাদিককে ডেটে যাওয়ার প্রস্তাব দিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন গেইল| ঘটনার কিছু ক্ষণের মধ্যেই অবশ্য ক্ষমা চেয়ে নেন ক্যারিবিয়ান| জরিমানাও দেন তিনি| এরই মধ্যে তাঁর বিরুদ্ধে গত বছর বিশ্বকাপের সময় অন্য এক মহিলার দিকে কুত্সিত্ অঙ্গপ্রদর্শনের অভিযোগ করে এক সংবাদমাধ্যম| ক্রিস অবশ্য সেই অভিযোগ অস্বীকার করে একেবারে যুদ্ধংদেহি স্টান্স নিয়েছেন| গেইলের ম্যানেজার সাইমন অটেরি বিবৃতি দিয়ে জানিয়েছেন, সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের বিরুদ্ধে মানহানির মামলা করছেন গেইল|
কিন্তু বিতর্ক যে এতেই থামছে না, ইয়ান চ্যাপেলের মন্তব্যে ফের তা প্রমাণ হল| ইয়ানের মতে, ক্রিকেট অস্ট্রেলিয়া যদি গেইলকে না নেওয়ার জন্য দেশের সব ক্লাবকে নির্দেশ দেয়, তাতে আমি খুবই খুশি হব| তবে শুধু ক্রিকেট অস্ট্রেলিয়াই নয়, বিশ্ব জুড়ে গেইলকে ব্যান করা হলে সেটাই হবে ওর সঠিক শাস্তি| এ বিষয়ে আইসিসি-রও এগিয়ে আসা উচিত বলে মনে করেন ইয়ান| অস্ট্রেলিয়ার প্রাক্তন এই ব্যাটসম্যানের দাবি, এটা যদি গেইলের প্রথম অপরাধ হত, তা হলে আমি বলতাম, জরিমানা করে ওকে ছেড়ে দেওয়া উচিত| কিন্তু আমি যত জন মহিলার সঙ্গে কথা বলেছি, প্রত্যেকেই গেইলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেছেন| তাই শুধু জরিমানা করে ওঁকে ছেড়ে দেওয়া উচিত নয়|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top