News Flash

  • Home
  • Uncategorized
  • আশঙ্কাই সত্যি হল, গজেন্দ্রর প্রবেশের আগেই অশান্ত পুণের এফটিআইআই, লাঠিচার্জ পুলিশের
Image

আশঙ্কাই সত্যি হল, গজেন্দ্রর প্রবেশের আগেই অশান্ত পুণের এফটিআইআই, লাঠিচার্জ পুলিশের

gajendra chouhanপুণে, ৭ জানুয়ারি (হি.স.): আশঙ্কা ছিলই| আর ঠিক তাই হল| ফের অশান্ত হল পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট অফ ইন্ডিয়া (এফটিআইআই)| বৃহস্পতিবার এফটিআইআই-এর নতুন চেয়ারম্যান গজেন্দ্র চৌহানের প্রবেশের দিনে সকাল থেকেই শুরু হল বিক্ষোভ| কার্যত বাধ্য হয়ে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের লাঠিচার্জ করে পুলিশ| বেশ কয়েকজন পড়ুয়াকে পুলিশ আটক করেছে বলেও খবর|
বৃহস্পতিবার পুণের এফটিআইআই-এর চেয়ারম্যান পদের দায়িত্ব নিলেন গজেন্দ্র চৌহান| গজেন্দ্রকে চেয়ারম্যান পদে নিয়োগের বিরুদ্ধে ২০১৫-র জুন মাস থেকে আন্দোলন চালাচ্ছে এফটিআইআই-এর পড়ুয়ারা| এদিনও ব্যাপক বিক্ষোভের পরিকল্পনা ছিল তঁাদের| কিন্তু, সব পরিকল্পনা ভেস্তে দেয় পুলিশ|
যদিও, এতকিছুর পরও এফটিআইআই-এর চেয়ারম্যান পদ ছাড়তে নারাজ গজেন্দ্র চৌহান| তিনি বলেছেন, `আমি সরকারের নির্দেশে এই পদে নিযুক্ত হয়েছি| আমি আমার কাজ করব| আমাকে আগে ওখানে যেতে দিন| পরিস্থিতি খতিয়ে দেখতে দিন| পড়ুয়ারা কী করবেন, তা আমি জানি না| তবে নিজের দায়িত্ব আমি পালন করব|’

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top