News Flash

  • Home
  • Uncategorized
  • সরকারি অর্থ নয়ছয়ের অভিযোগে বিধায়ক ও কয়েকজন অফিসারের বিরুদ্ধে মামলা
Image

সরকারি অর্থ নয়ছয়ের অভিযোগে বিধায়ক ও কয়েকজন অফিসারের বিরুদ্ধে মামলা

scamশিলচর (অসম), ৭ জানুয়ারি, (হি.স.) : দক্ষিণ অসমের (বরাক উপত্যকা) সোনাই বিধানসভা নির্বাচন কেন্দ্রের বিধায়ক কংগ্রেসি এনামূল হক লস্কর-সহ কয়েকজন অফিসারের বিরুদ্ধে কাছাড় জেলা মুখ্য বিচারবিভাগীয় আদালতে সরকারি অর্থ নয়ছয় সংক্রান্ত এক মামলা রুজু হয়েছে| দক্ষিণ মোহনপুরের জনৈক এমইউ মিজানুর রহমান লস্কর এই মামলা দায়ের করেছেন গত ৪ তারিখ| এতে কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক এআর শেখ, সোনাইয়ের বিডিও, জল সম্পদ বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাজন চৌধুরী, পূর্ত বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার কামালুদ্দিন মজুমদার এবং উত্তর-কৃষ্ণপুরের শামশের হোসেন মজুমদারকেও অভিযুক্ত করা হয়েছে| ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ১২০ (বি), ৪০৬, ৪০৯ এবং ৪২০ ধারায় দায়ের করা মামলায় মিজানুর রহমানের অভিযোগ, সোনাইয়ের বিধায়কের সরাসরি হস্তক্ষেপে সংশ্লিষ্ট এলাকায় উন্নয়নমূলক কাজকর্মের নামে সরকারি তহবিলের ব্যাপক নয়ছয় হয়েছে| বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের কাজকর্ম দেখশোনা করার জন্য একটি কমিটি থাকলেও এতে তিনি তাঁর নিজের ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ ও সরকারি আধিকারিকদের অন্তর্ভুক্ত করেছেন এমএলএ এনামুল| নির্বাচন কেন্দ্রের সুন্দরী ডেভেলপমেন্ট ব্লকের অধীনে সড়ক নির্মাণ, কমিউনিটি ভবন তৈরি, কবরস্থানের দেওয়াল নির্মাণে ব্যাপক অর্থ নয়ছয় হয়েছে বলে অভিযোগ তুলেছেন মামলাকারী| অবাধ দুর্নীতি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদিও তিনি আদালতে জমা দিয়েছেন|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top