প্যারিস, ৭ জানুয়ারি (হি.স.) : প্যারিসে সন্দেহভাজন এক ব্যক্তিকে গুলি করে হত্যা করল ফরাসি পুলিশ| সে দেশের প্রশাসন জানিয়েছে, হাতে ধারালো অস্ত্র নিয়ে উত্তর প্যারিসের একটি থানার পাশে ঘোরাঘুরি করছিল সে| এরপরই তাকে গুলি করেন পুলিশ আধিকারিকরা|
পুলিশের দুই আধিকারিক জানিয়েছেন, লোকটির জামার মধ্যে বেশ খানিকটা তার জ়ডানো ছিল| ঘটনাস্থলে পৌঁছেছে বিস্ফোরণ নিষ্ক্রিয়কারী দল| প্রসঙ্গত, শার্লে এবদোর ঘটনার বর্ষপূর্তি উপলক্ষ্যে কড়া নিরাপত্তা জারি রয়েছে ফ্রান্সে | ঘটনার কয়েক মিনিট আগেই গত জানুয়ারীতে মৃত পুলিশ আধিকারিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওল্যাঁদে| এরই মধ্যে সন্দেহভাজন ওই ব্যক্তিকে থানায় আশেপাশে ঘুরে বেড়াতে দেখে তাকে গুলি করে মারার সিদ্ধান্ত নেন পুলিশ আধিকারিকরা | তাঁরা জানিয়েছেন, গোটা উত্তর প্যারিস নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে|
প্যারিসে সন্দেহভাজনকে গুলি করে হত্যা করল ফরাসি পুলিশ
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















