News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু ও কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী হয়তো মেহবুবা, পছন্দ পিডিপিরও
Image

জম্মু ও কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী হয়তো মেহবুবা, পছন্দ পিডিপিরও

mehbooba muftiশ্রীনগর, ৭ জানুয়ারি (হি.স.): প্রয়াত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মুফতি মহম্মদ সৈয়দ| বৃহস্পতিবার সকালে দিল্লির এইমসে মৃতু্য হয় তঁার| মুফতির মৃতু্যর পর রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন সেবিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি| তবে মেহবুবা মুফতিই যে দলের একমাত্র পছন্দ, তা-ও জানানো হয়েছে দলের তরফে| এর আগে নভেম্বরে এক সাংবাদিক সম্মেলনে সইদ তাঁর মেয়ে মেহবুবার উপরে দায়িত্ব হস্তান্তরের কথা জানিয়েছিলেন| আর তাই মনে করা হচ্ছে জম্মু ও কাশ্মীরের মসনদে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে বসতে চলেছেন মেহবুবা মুফতি|
পিডিপি নেতা তথা লোকসভার সদস্য মুজাফফর হুসেন বাগি বলেন, পিডিপি সর্বসম্মতভাবে মেহবুবা মুফতিকে মুফতি সাহেবের উত্তরাধিকার হিসাবে সমর্থন করে| তবে মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার আগে বিজেপির সমর্থনও প্রয়োজন| জম্মু ও কাশ্মীরে পিডিপির সঙ্গে জোট বেঁধে ক্ষমতায় রয়েছে বিজেপি| এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে মেহবুবা মুফতির বিরোধিতা করেনি বিজেপির কোনও নেতানেত্রী| উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে ৮৭টি আসনের মধ্যে ২৮টি আসন রয়েছে পিডিপির| বিজেপির রয়েছে ২৫টি আসন|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top