News Flash

  • Home
  • Uncategorized
  • সংশোধনাগারে আচরণ সন্তোষজনক, ২৭ ফেব্রুয়ারি জেল থেকে মুক্তি পাচ্ছেন সঞ্জয় দত্ত
Image

সংশোধনাগারে আচরণ সন্তোষজনক, ২৭ ফেব্রুয়ারি জেল থেকে মুক্তি পাচ্ছেন সঞ্জয় দত্ত

sanjayপুণে, ৬ জানুয়ারি (হি.স.): অবশেষে জেল থেকে মুক্তি পাচ্ছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত| বুধবার মহারাষ্ট্র প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী ২৭ ফেব্রুয়ারি জেল থেকে মুক্তি পাচ্ছেন মুন্নাভাই| তাঁর সাজার মেয়াদ শেষ হওয়ার ১০৫ দিন আগেই তাঁকে মুক্তি দেওয়া হচ্ছে| সংশোধনাগারে থাকাকালীন তাঁর আচরণ সন্তোষজনক হওয়ায়, তাঁকে আগাম মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র প্রশাসন|
১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছিল সঞ্জয় দত্তের বিরুদ্ধে| ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ তাঁর বিরুদ্ধে প্রমাণিত না হলেও বেআইনি ভাবে নিজের কাছে একে-৫৬ রাইফেল এবং পিস্তল রাখার দায়ে তিনি দোষী সাব্যস্ত হন| ২০০৭ সালে তাঁকে আদালত ৬ বছরের জন্য কারাদণ্ড দেয়| ১৮ মাস জেল খেটেই অবশ্য সঞ্জয় দত্ত জামিনে মুক্ত হন| কারণ উচ্চতর আদালতে তিনি ওই রায়ের বিরুদ্ধে আবেদন জানিয়েছিলেন| ২০১৩ সালের মার্চে সেই আদালতও সঞ্জয় দত্তকে কারাদণ্ড দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখে| আবার জেলে ফিরতে হয় মুন্নাভাইকে| ক্ষমাপ্রার্থনা করে তিনি যে আবেদন করেছিলেন, মহারাষ্ট্রের রাজ্যপাল তা খারিজ করে দেন| পুণের ইয়েরওয়াড়া জেলে থাকাকালীন একাধিক বার প্যারোলে মুক্তি পেয়েছেন সঞ্জয়| ২০১৩ সালের মে থেকে ২০১৪-র মে পর্যন্ত সঞ্জয় দত্ত ১১৮ দিন জেলের বাইরে কাটিয়েছিলেন| তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে নান মহলে| ভিআইপি ট্রিটমেন্ট দিয়ে সঞ্জয়কে বার বার প্যারোলে মুক্তি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে| তার পর থেকে বেশিরভাগ সময়টা সংশোধনাগারের ভিতরেই কাটিয়েছেন সঞ্জয় দত্ত| এই সময়ে ভাল ব্যবহারের কথা মাথায় রেখেই তাঁকে মেয়াদ শেষ হওয়ার কিছুটা আগেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top