News Flash

  • Home
  • Uncategorized
  • সুধীর মজুমদারের মৃত্যুবার্ষিকী পালিত
Image

সুধীর মজুমদারের মৃত্যুবার্ষিকী পালিত

Sudhir Rn Mazumdarনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারি৷৷ আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীররঞ্জন মজুমদারের সপ্তম মৃত্যুবার্ষিকী রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ এই উপলক্ষ্যে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা কংগ্রেস ভবনের সামনে এখানে প্রয়াত মুখ্যমন্ত্রী সুধীররঞ্জন মজুমদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে দলীয় নেতৃবৃন্দ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন৷ [vsw id=”RPtFikGk5lk” source=”youtube” width=”325″ height=”244″ autoplay=”yes”]এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷রাজ্যের অন্যান্য স্থান থেকেও প্রয়াত মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের সপ্তম মৃত্যুবার্ষিকী পালনের খবর মিলেছে৷ এই উপলক্ষ্যে আলোচনা চক্র সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ আগরতলা কংগ্রেস ভবনের আয়োজিত অনুষ্ঠানে প্রয়াত সুধীর রঞ্জন মজুমদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়েপ্রদেশ কংগ্রেসসভাপতি বীরজিৎ সিনহা বলেন, সুধীরবাবু ছিলেন ন্যায় ও সত্যের প্রতীক৷ তিনি কোন দিনই রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ ছিলেন না৷ তার আমলে রাজ্যের সরকারি কর্মচারীরা সবচেয়ে বেশি সুযোগসুবিধা পেয়েছেন৷ যে কোন মানুষের ডাকে তিনি এগিয়ে যেতেন৷ আজকের দিনে সুধীর মজুমদারের মতো নেতৃত্বের খুবই প্রয়োজন দেখা দিয়েছে৷ প্রয়াতের জীবন আদর্শ আগামীদিনের কংগ্রেস কর্মী সমর্থকদের পদপ্রদর্শক হিসেবে কাজ করবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top