News Flash

  • Home
  • Uncategorized
  • হস্ততাঁত ও হস্তকারু শিল্পে নতুনত্বের ছোঁয়া আনতে পুর্বাশাকে পরামর্শ মুখ্যমন্ত্রীর
Image

হস্ততাঁত ও হস্তকারু শিল্পে নতুনত্বের ছোঁয়া আনতে পুর্বাশাকে পরামর্শ মুখ্যমন্ত্রীর

CM Purbhasaনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি৷ হস্ততাঁত ও হস্তকারু শিল্পে নতুনত্বের ছোঁয়া আনতে পুর্বাশাকে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ শুধু তাই নয় মুখ্যমন্ত্রী আরও বলেছেন দেশ বিদেশের গ্রাহকদের আকৃষ্ট করতে হবে নতুন আঙ্গিকে নতুন উদ্ভাবনের ছোঁয়া আনতে হবে৷ মান্ধাতা আমলের ধাঁচের সামগ্রী এখন আগ্রহ বাড়াচ্ছেনা৷ তাই পুর্বাশাকে ক্রেতাদের পছন্দের উপর জোর দিতে হবে বলে মুখ্যমন্ত্রী মানিক সরকার জানিয়েছেন৷
উত্তর- পূর্বাঞ্চলের মধ্যে প্রথম আরবান হাট-র উদ্বোধন হল আজ আগরতলায়৷ একই সঙ্গে আজ দ্বারোদঘাটন হয়েছে পূর্বাশার নবনির্মিত ভবনেরও৷ ফলক উন্মোচন এবং ফিতা কেটে দুটিরই আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ এই আরবান হাটে রাজ্যের হস্ততাঁত ও হস্তকারু শিল্পীদের উৎপাদিত সামগ্রী স্থান পাবে এবং সারা বছরই এতে কেনাকাটা করা যাবে৷ এর ফলে এর সঙ্গে যুক্ত প্রায় দেড় লক্ষ পরিবার উপকৃত হবেন বলে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবর্গ আশা প্রকাশ করেছেন৷
উদ্বোখকের ভাষণে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, গোটা এলাকাটিকে হস্ততাঁত ও হস্তকারু শিল্পের রাজ্যের অন্যতম প্রধান বিপণী কেন্দ্র হিসাবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই নতুন প্রকল্পটি হাতে নেয়া হয়েছিল৷ এর বড় অংশের কাজই শেষ হয়েছে৷ আরও কিছু কাজ হাতে নবার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ পূর্ত দপ্তরকে এর দায়িত্ব দেয়া হয়েছে৷ সহসাই তার কাজ শুরু হবে এবং আগামী দেড়-দুই বছরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে৷ কাজটি সম্পূর্ণ হয়ে গেলে ভারতের যে কোন প্রান্তের মানুষ এলে ত্রিপুরার হস্ততাঁত, হস্তাকারু শিল্প সম্পর্কে একটা ধারনা নিয়ে যেতে পারবেন৷
মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার শিল্পের বিকাশের জন্য চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে৷ তবে এটাও ঘটনা বড় আয়তনের শিল্প এমনকী মাঝারী আকারের শিল্পও এখানে গড়ে তুলতে সময় নেবে৷ ইতোমধ্যেই অবশ্য মাঝারী আকারের বেশ কিছু শিল্প এখানে গড়ে ওঠেছে৷ কয়েকটি প্রতিষ্ঠান গড়ে ওঠার চেষ্টা করছে৷ কিন্তু এখনও হস্তকারু শিল্পকেই এ রাজ্যে শিল্পের প্রধান ভিত্তি হিসাবে চিহ্ণিত করা হচ্ছে৷ এক সময় এই শিল্প এখানে প্রায় মৃত্যুমুখে পতিত হয়েছিল৷ সবার সম্মিলিত প্রচেষ্টায় এই শিল্প পুনরুজ্জীবিত হয়েছে৷ তবে একে আরও বিকশিত করতে হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, শিল্পীর বাজারের চাহিদার দিকে লক্ষ্য রেখে গুণগতমান বজায় রেখে সামগ্রী উৎপাদন করলে শুধু ভারত নয় ভারতের বাইকের বাজারও তারা ধরতে পারবেন৷ বিশেষ করে বড় আকারের রেল চলে অওাসার পর তাদের কাছে সুযোগ আরও বেশী প্রসারিত হবে৷ পন্য সমুহের গুণগতমান বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করে মুখ্যমন্ত্রী বলেন, উন্নতমানের সূতা ব্যবহার করার পাশাপাশি ডিজাইন প্রতিনিয়ত পরিবর্তন করতে হবে৷ তিনি বলেন, সরকারীভাবে পরিকাঠামো গড়ে তোলার জন্য যেমন চেষ্টা করা হচ্ছে তেমনি আর্থিক সহায়তা পাবার জন্য শিল্পীরা ইচ্ছে করলে স্বাবলম্বন কর্মসূচীর সুবিধাও গ্রহণ করতে পারেন৷ তারা যাতে সহজ শর্তে ঋণ পেতে পারেন সেজন্য শিল্পীরা রাজ্য সরকারের পক্ষ থেকে ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে৷ অনেক সকময় ব্যাঙ্কসমূহের কাছ থেকে সেভাবে সহায়তা পাওয়ানা গেলেও তাদের উপর চার বজায় রাখার চেষ্টা করা হচ্ছে৷ আগামীদিনে এই শিল্পে ত্রিপুরা ভারতের মধ্যে একটি বিশেষ স্থান করে নিতে পারবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন৷
সভাপতির ভাষণে শিল্প ও বাণিজ্য মন্ত্রী তপন চক্রবর্তী বলেন, উত্তর-পূর্বাঞ্চলের আর কোথাও এধরনের কমপেক্স তৈরী হয়নি৷ প্রায় বার কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি গড়ে ওঠছে৷ এর কাজ কিছুটা অসম্পূর্ণ রয়ে গেছে৷ অল্প কয়েকদিনের মধ্যেই তা সম্পূর্ণ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে৷ তিনি বলেন, পূর্বাশা এবং আরবান হাট একে অপরের সঙ্গে যুক্ত৷ উৎকৃষ্ট মানের যে সব জিনিষ এ রাজ্যের শিল্পীরা তৈরী করবেন সেগুলি পূর্বাশার মধ্যে শুধু মধ্যে শুধু দেখা নয় কেনাও যাবে৷ আমাদের এখানকার অনেক কাজ আছে যেগুলি বিদেশেও সমাদৃত হচ্ছে৷ তবে পণ্য সামগ্রী নির্মাণের ক্ষেত্রে পঁচিশ ত্রিশ বছরের আগেরকার ধ্যানধারণা পাল্টে ফেলতে হবে৷ নতুন দৃষ্টিভঙ্গীর প্রয়োগ ঘটাতে হবে৷
মুখ্য অতিথির ভাষণে আগরতলা পুর নিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা বলেন, হস্ততাঁত এবং হস্তাকারু সঙ্গে যারা যুক্ত তাদের কাছে আজ আনন্দের দিন৷ তাদের পণ্য বাজারজাত করার যে অসুবিধা ছিল তা এখন দূর হবে৷ যতটুকু সম্ভব এই সুযোগ গ্রহণ করে এই শিল্পের শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন৷ অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রধান সচিব এম নাগারাজু৷
স্বাগত ভাষণে হস্ততাঁত, হস্তকারু এবং রেশম শিল্প দপ্তরের অধিকর্তা টি কে জানান, পূর্বাশার নতুন ভবন নির্মাণে ৮ কোটি ৪১ লক্ষ টাকা এবং আরবান হাট নির্মাণে ৩ কোটি ৮৪ লক্ষ টাকা ব্যয় হয়েছে৷ আরবান হাটটিতে সব মিলিয়ে ৪০ টি ষ্টল হবে৷ ২১টি ইতোমধ্যেই হয়ে গেছে৷ ১৯ টি কাজ শীঘ্রই শুরু হবে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top