News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরার সাম্প্রদায়িক সম্প্রীতি অনন্য এবং গোটা দেশকে পথ দেখাবে ঃ রাজ্যপাল
Image

ত্রিপুরার সাম্প্রদায়িক সম্প্রীতি অনন্য এবং গোটা দেশকে পথ দেখাবে ঃ রাজ্যপাল

Governorনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৩১ ডিসেম্বর৷৷ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট  এসোসিয়েশনের খোয়াই বিভাগীয় কমিটির আমন্ত্রণে রাজ্যপাল তথাগত রায়  আজ বিকেলে খোয়াই ডাক বাংলোয় এসে পৌঁছান৷ সেখানে তাঁকে রাজ্যপুলিশেরতরফে গার্ড অব অনার প্রদান করা হয়৷ এরপর রাজ্যপাল মোহর মুক্তমঞ্চে আয়োজিত শারদ সম্মান (২০১৫) প্রদান অনুষ্ঠানে প্রথম শ্রেষ্ঠ শারদ সম্মান হামবাই ক্লাব, দ্বিতীয় বাঘাযতীন ক্লাব ও তৃতীয় ফাইনাইট ক্লাবের কমকর্তাদের হাতে তুলে দেন৷ রাজ্যপাল তথাগত রায় ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস এসোসিয়েশনের  খোয়াই বিভাগীয় কমিটির একাদশ শারদ সম্মান প্রদান উপলক্ষ্যে স্মরণিকারও আনুষ্ঠানিক আবরণ উন্মোচন করেন৷ বিশেষ শ্রেষ্ঠ শারদ সম্মান ষষ্ঠ ব্যাটেলিয়ান টি এস আর এর কর্মকর্তার হাতে তুলে দেন রাজ্যপাল৷ অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, ত্রিপুরার সাম্প্রদায়িক সম্প্রীতি অনন্য এবং গোটা দেশকে পথ দেখাবে৷ সাংবাদিকরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ ও স্বাধীন সাংবাদিকতা প্রয়োজন৷ নিউজ ও ভিউজ যেন একসঙ্গে মিশে না যায়৷ দেশের সাংবাদিকতা এককথায় অসাধারণ৷ অনুষ্ঠানে সম্মানিত অতিথি বিধায়ক পদ্মকুমার দেববর্মা বলেন, শারদ উৎসব হয়ে উঠে সম্প্রীতির উৎসব৷ বিধায়ক বীরজিৎ সিনহা বলেন, এই অনুষ্ঠানে রাজ্যে এক ব্যতিক্রমী অনুষ্ঠান৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ত্রিপুরা রাজ্য তথা আয়োগের সচিব ড মানস দেব, ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি দিবাকর দেবনাথ প্রমুখ৷ স্বাগত বক্তব্য রাখেন টি ডব্লিউ জে এ খোয়াই বিভাগীয় কমিটির সম্পাদক মানিক সরকার৷  সভাপতিত্ব করেন এই সংস্থায় সভাপতি অসিত বরণ ঘোষ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা ম্যাজিস্ট্রেট, ভারপ্রাপ্ত জেলা শাসক প্রমুখ৷ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে ১৯টি শারদ সম্মান প্রদান করা হয়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top