News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় আকাশবাণী ও দূরদর্শনে অশুভ ছায়া
Image

ত্রিপুরায় আকাশবাণী ও দূরদর্শনে অশুভ ছায়া

doordarshan airনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর৷৷ কেন্দ্রীয় সরকারের ক্ষমতার পালা বদল ঘটলেও বিভিন্ন মন্ত্রকের অধীন বিভাগ গুলির কাজের ধরন ইত্যাদির পরিবর্তন হয়নি৷ সেই একই ধাঁচে আমলাদের মন পছন্দ, মনগড়া ভাবেই চলছে কেন্দ্রের বিভিন্ন দপ্তর৷ যেমন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীনে রয়েছে ডি এডিপি, পিআইবি, প্রসার ভারতী৷ ত্রিপুরাতে এইসব দপ্তরের কাজকর্ম কেমন চলছে, বিগত বছরের সাফল্য কতখানি তা দেখার তাগিদ আমলাদের আছে কিনা, জনপ্রতিনিধিরা তা খতিয়ে দেখেন কিনা এই প্রশ্ণ উঠা খুব স্বাভাবিক৷ ডিএডিপি এরাজ্যে ফিল্ড পাবলিসিটির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে৷ ত্রিপুরার মানুষের মধ্যে তার কোনো সুফল কতখানি দেখা যায়? মন্ত্রকের অধীন, স্বাধীন সত্তার অধিকারী প্রসার ভারতীর তো শোচনীয় হাল৷ দর্শক ও শ্রোতার সংখ্যা তো দিনে দিনেই নিম্নাভিমুখী৷ আগরতলা দূরদর্শনের বিভিন্ন প্রোগ্রাম, সংবাদ শোনার আগ্রহ শূন্যের কোটায় নেমে আসছে৷ অথচ বছরে কোটি টাকা ব্যয় হয়ে যাচ্ছে দূরদর্শনের কল্যাণে৷ সেখানে বার্তা বিভাগে নতুন নতুন লোক নেয়ার ক্ষেত্রে কোনো নিয়মনীতির বালাই নেই৷ এখানে কর্তার ইচ্ছায় চলছে কীর্তন৷ বার্তা বিভাগে দায়িত্ব নিয়েই ছড়ি ঘুরাচ্ছেন যিনি তিনি অনেক ধরাধরি করে বহির্বাজ্য থেকে আগরতলা দূরদর্শনের সংবাদ বিভাগের কর্তার পদে যোগ দিয়েছেন৷ অভিযোগ উঠেছে তাঁর বদলী রুখতে তিনি প্রতিনিয়ত বিজেপি নেতাদের ধরাধরিতে ব্যস্ত থাকেন৷ তিনি তলে তলে বাম নেতাদের কাছের লোক হয়ে আছেন৷ বাইরে অন্যরূপ৷ অর্থাৎ একই সঙ্গে বহুরূপ৷ আগরতলা দূরদর্শনের দর্শক সংখ্যা নিম্নাভিমুখী হবার জন্য দায়ী দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও কর্মীদের অদক্ষতা৷ একটি সুবিধাভোগী চক্র আগরতলা দূরদর্শনকে গ্রাস করেছে৷ বিভিন্ন প্রোগ্রামের নামে লক্ষ লক্ষ টাকার বাণিজ্য চলছে৷ সব চাইতে শোচনীয় হাল সংবাদ বিভাগের৷ যিনি এই বিভাগের মুখ্য দায়িত্বে তিনি বদলী আটকাতে সদ্য ব্যস্ত৷ এরাজ্যের শাসক দলকে খুশী রাখা আবার বিজেপি নেতাদের মন জয় করার চেষ্টা৷ সব মিলিয়ে আগরতলা দূরদর্শনের বার্তা বিভাগের শোচনীয় হাল সম্পর্কে ত্রিপুরার একটি বিশেষ মহল প্রসারভারতীর শীর্ষ আধিকারিক ও সম্প্রচার মন্ত্রকের হস্তক্ষেপ চাইবেন বলে জানা গেছে৷
দেশের বা রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রক বা দপ্তরের অন্যতম হচ্ছে তথ্য ও সম্প্রচার৷ রাজ্যে তথ্য সংসৃকতি দপ্তরের হাল অবস্থা কি তা পরবর্তী পর্যায়ে আলোচনা করা যেতে পারে৷ আজ যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল তথ্য ও সম্প্রচার৷ গোটা বিশ্ব তার উপর গুরুত্ব দিয়ে চলেছে৷ অথচ সরকারি প্রচার মাধ্যম প্রসার ভারতীর পরিচালিত দূরদর্শন ও আকাশবাণীর শোচনীয় পরিণতি সম্পর্কে ভাবার কেউ নেই৷ সেই গড্ডালিকা প্রবাহেই যেন চলছে৷ অথচ এক সময় আকাশবাণী ছাড়া যেন আধুনিক জীবনই অচল হয়ে পড়তো৷ আজকের এই তথ্য বিস্ফোরণের যুগেও বাংলাদেশের রেডিও অনেক বেশী জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছে৷ আসলে আকাশবাণী ও দূরদর্শনে কায়েমী স্বার্থের গ্রাসে চলে গেছে৷ এই ত্রিপুরায় দূরদর্শন ও আকাশবাণীতে একটি রাজনৈতিক শক্তির ছায়া প্রবলভাবে প্রসারিত৷ এই গ্রাস থেকে বোধ হয় ত্রিপুরার দূরদর্শন ও আকাশবাণীর মুক্তি নেই৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top